Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

পুঁজিবাজারে মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ : দেশের পুঁজিবাজারে গত সপ্তাহের সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে ওষুধ ও রসায়ন এবং টেলিযোগাযোগ খাতে নেতিবাচক রিটার্ন এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৬৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৪ হাজার ৭০৩ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২৬ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৮৫১ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৪১ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৯৭৭ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৬৯টি কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড ও কর্পোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪৭টির, কমেছে ১৮টির ও দর অপরিবর্তিত ছিল চারটির। আর লেনদেন হয়নি ৪৪টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার।

অধিকাংশ সিকিউরিটিজের দর বাড়ায় গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। বিদায়ি সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৭ হাজার ৮২০ কোটি টাকা বা ১ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড়ে ৩৯৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৩৫৪ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ১২ দশমিক ১৯ শতাংশ।

খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে প্রকৌশল খাতের আধিপত্য ছিল। লেনদেন চিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক শূন্য ১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। ১১ দশমিক ৬৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। তৃতীয় অবস্থানে থাকা বস্ত্র খাতের দখলে ছিল লেনদেনের ১১ দশমিক ২২ শতাংশ। ব্যাংক খাত ১০ দশমিক ১৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর ১০ দশমিক শূন্য ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার পঞ্চম অবস্থানে ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাত।

ডিএসইতে গত সপ্তাহে দুটি খাত বাদে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩ দশমিক ৩৯ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে কাগজ ও মুদ্রণ খাতে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতে ৯ দশমিক ৭১, সিরামিক খাতে ৮ দশমিক ২৮ ও তথ্যপ্রযুক্তি খাতে ১২ দশমিক শূন্য ৫ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অপরদিকে গত সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি দশমিক শূন্য ৯ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে টেলিযোগাযোগ খাতে। এছাড়া ওষুধ ও রসায়ন খাতে দশমিক শূন্য ৫ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল।

দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে ১ দশমিক ৮০ শতাংশ বেড়ে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ২০ শতাংশ বেড়ে ৮ হাজার ৪১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে গত সপ্তাহে ৪৬ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮০ কোটি ৩৬ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ৬৮টির, আর দর অপরিবর্তিত ছিল ১১টির।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন রিজওয়ানা

1

প্রেসিডেন্ট শারাকে হত্যার ইসলামিক স্টেটের দুটি ষড়যন্ত্র ব্য

2

নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস নয়: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দ

3

চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের

4

যখন অবসর নিতে চেয়েছিলেন নেইমার

5

খামেনির মৃত্যুর পরও টিকে আছে ইরানের শাসনব্যবস্থা, কিন্তু কয়দ

6

এবার প্রকাশ্যে এল মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী!

7

এনসিপি নেতাকে হাদির মতো ‘একই স্টাইলে’ গুলি

8

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: তারেক রহমান

9

সরকার পতনের এক বছর পরও দেশে ফেরা নিয়ে দোটানায় কেন নাগরিকরা?

10

আরও খারাপ কিছু হতে পারতো, কাজ করতে দিন: ট্রাম্প

11

আজকের মুদ্রার রেট: ৮ জানুয়ারি ২০২৬

12

জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন: মঈন খান

13

ইমরানের পরিবারকে হুমকি দিচ্ছেন নাকভি!

14

নুর-সাকিকে সরকারে টেনে রাজপথের বিরোধ সামলানোর ছক?

15

হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখ

16

যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

17

বিক্রান্ত ম্যাসির নতুন সিনেমা ‘হোয়াইটে’ গাইবেন জেনিফার লোপেজ

18

আজকের মুদ্রার রেট: ২৩ ডিসেম্বর ২০২৫

19

ছোট পর্দার জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীন এবার সিনেমায়!

20