Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিক্রান্ত ম্যাসির নতুন সিনেমা ‘হোয়াইটে’ গাইবেন জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন এক মাইলফলক। তার অভিনীত আসন্ন থ্রিলার বায়োপিক সিনেমা ‘হোয়াইট’-এ থাকছেন আন্তর্জাতিক সুপারস্টার জেনিফার লোপেজ। তবে অভিনেত্রী হিসেবে নয়, সিনেমাটিতে তিনি একটি বিশেষ থিম সং বা ‘অ্যান্থেম’ গাইবেন।

‘হোয়াইট’ সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনা করছেন মহাবীর জৈন। ছবিটি মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, জেনিফার লোপেজ গানটি উভয় ভাষার সংমিশ্রণে রেকর্ড করবেন। এই থিম সংটি মাইকেল জ্যাকসনের আইকনিক ট্র্যাক ‘হিল দ্য ওয়ার্ল্ড’ থেকে অনুপ্রাণিত এবং বিশ্ব শান্তি, প্রেম ও একত্বের বার্তা প্রচারের উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে।
 
ছবিটির শুটিংয়ের ৯০ শতাংশ অংশ ইতোমধ্যেই দক্ষিণ আমেরিকায় সম্পন্ন হয়েছে। মূল কাস্ট ও ক্রুর ৯০ শতাংশ আন্তর্জাতিক। সিনেমাটোগ্রাফি করছেন জুয়ান কার্লোস গিল, যিনি ‘নারকোস’ সিরিজের কাজের জন্য পরিচিত। সিনেমাটি হিন্দি, ইংরেজি ও স্প্যানিশে মুক্তি পাবে এবং পরবর্তীতে আরও ২১টি ভাষায় ডাবিং করে বিশ্বজুড়ে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

 
বিক্রান্ত ম্যাসি শ্রী শ্রী রবিশঙ্করের চরিত্রে অভিনয় করছেন। গত মার্চে তিনি বেঙ্গালুরুর আর্ট অব লিভিং আশ্রমে শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেখানে তার সঙ্গে ছিলেন স্ত্রী শীতল ঠাকুর ও ছেলে বর্দান। হিনা খান ও তার প্রেমিক রকি জয়সওয়ালও সেই সময় আশ্রমে উপস্থিত ছিলেন। শীতল ঠাকুর ইনস্টাগ্রামে এই সফরের ছবি শেয়ার করেছেন। 

জেনিফার লোপেজের গান এই সিনেমায় একটি ভিন্ন আন্তর্জাতিক মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে আলোচনাগুলি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর আগে বিক্রান্ত ম্যাসি ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার জিতেছিলেন, যা তার এই নতুন প্রজেক্টের প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরের প্রথম ৬ দিনে রেমিট্যান্স এলো ৭৭ কোটি ডলার

1

সিরিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্

2

সোমেশ্বরী নদী থেকে চুরি, ২ জনকে কারাদন্ড

3

মাথায় গুলি লাগার পরও কীভাবে বেঁচে ফিরেছিলেন মালালা

4

শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্

5

ভোটের মাঠে অতন্ত্র প্রহরী সশস্ত্র বাহিনী

6

কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

7

আজকের মুদ্রার রেট: ৩০ নভেম্বর ২০২৫

8

মার্কিন ভিসা প্রত্যাখ্যানের পর নারী চিকিৎসকের আত্মহত্যার অভি

9

জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপি মহাসচিব

10

জাতীয় নির্বাচনের তফশিল আগামী সপ্তাহে

11

শুভ-ঐশীর নূরের ঝলকে উঠে এলো রোম্যান্স

12

আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে: প্রধান উপদেষ্টা

13

চলতি হিসাব ঋণাত্মক, বড় হচ্ছে বাণিজ্য ঘাটতি

14

সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি:

15

বর্ণবাদী মন্তব্যের কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি, এমন খব

16

হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ

17

নেপালকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ

18

বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস?

19

ছোট পর্দার জনপ্রিয় জুটি নিশো-মেহজাবীন এবার সিনেমায়!

20