Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ : রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত।

বুধবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে টিএসসি মোড়ে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি তার দিকে ককটেল নিক্ষেপ করে। এতে ককটেল বিস্ফোরিত হয়ে তার পিঠে স্প্লিন্টার (বিস্ফোরণের ধাতব টুকরা) আঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত জাহাঙ্গীর আলমের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দুলাল গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর আজিমপুর অফিসার্স কোয়ার্টারে বসবাস করেন। ঢামেকে চিকিৎসা নেওয়ার পর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, টিএসসি দিয়ে আজিমপুরের বাসায় যাওয়ার পথে কে বা কারা হঠাৎ ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে আমার পিঠে স্প্লিন্টার লাগে। পরে আমাকে ঢামেকে এনে চিকিৎসা দেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন বলেন, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিলেন। তার পিঠে স্প্লিন্টার লেগেছিল। চিকিৎসা শেষে তিনি চলে গেছেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকোনো সময় ৮ মাত্রার ভূমিকম্পের শঙ্কা!

1

এবারও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ই

2

মামদানির জয়ের পর নিউইয়র্কের ইহুদিদের ইসরাইলে চলে আসতে বললেন

3

অবস্থা ‌অপরিবর্তিত, এখনও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া

4

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল

5

চীনে বসবাসরত নাগরিকদের সতর্ক বার্তা দিল জাপান, কেন?

6

নিজের মেয়েকে উত্তরসূরি হিসেবে বেছে নিলেন কিম জং উন!

7

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধা

8

আজকের স্বর্ণের দাম: ৮ ডিসেম্বর ২০২৫

9

প্রায় ৩০ বছর পর এবার শীতকালে রোজা সৌদি আরবে

10

বাংলাদেশের বয়কটের প্রভাবে অলিম্পিক হারাতে বসেছে ভারত

11

১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বাড়ল ৩৫.২ শতাংশ

12

লা লিগা / আতলেতিকো মাদ্রিদের পর এবার জিরোনার মাঠেও হারল বার্

13

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: প

14

সুখবর দিলেন সোনম কাপুর

15

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন আমীর খ

16

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

17

বলিউড থেকে কি বিদায় নিলেন আনুশকা?

18

বিয়ের আগেই রাজকুমারের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন পত্রলেখা?

19

এক রাতে ২ রেকর্ড হারালেন এমবাপ্পে!

20