Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

মামদানির জয়ের পর নিউইয়র্কের ইহুদিদের ইসরাইলে চলে আসতে বললেন মন্ত্রী

স্পোর্টস ডেস্ক : ইসরাইলের ডানপন্থি ডায়াস্পোরা (প্রবাসী) এবং ইহুদি-বিরোধীতা বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, ‘যে শহরটি একসময় বিশ্বব্যাপী স্বাধীনতার প্রতীক হিসেবে দাঁড়িয়ে ছিল, তারা তার চাবি একজন হামাস সমর্থকের হাতে তুলে দিয়েছে।’

‘নিউইয়র্ক আর কখনও আগের মতো থাকবে না। বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের জন্য নয়।’ তিনি আরও যোগ করেন। মন্ত্রী আরও বলেন, ‘আমি নিউইয়র্কের ইহুদিদের ইসরাইল ভূমিতে তাদের নতুন আবাসস্থল তৈরির বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

ইসরাইল সম্পর্কে মামদানির অবস্থান যাকে তিনি ‘বর্ণবাদী শাসনব্যবস্থা’ বলে অভিহিত করেছেন এবং গাজায় তাদের যুদ্ধকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন। যা ইহুদি সম্প্রদায়ের বেশ কয়েকজন ইসরাইলি কর্মকর্তা এবং ইহুদিবাদী ব্যক্তিত্বদের ক্ষুব্ধ করেছে।
 
এছাড়া ফিলিস্তিনিদের দীর্ঘদিনের সমর্থক মামদানির সমালোচনা করেছেন ইসরাইলের আরেক মন্ত্রী ইতামার বেন গভির। তিনি চিকলির মন্তব্যের প্রতিধ্বনি করে বলেন, ‘মামদানি হামাসের সমর্থক, ইসরাইলের শত্রু এবং একজন স্পষ্ট ইহুদি-বিদ্বেষী।’
 
এদিকে, মামদানির নীতি এবং মুসলিম ঐতিহ্যের উপর ব্যবসায়ী অভিজাত, রক্ষণশীল মিডিয়া ভাষ্যকার এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তীব্র আক্রমণ সত্ত্বেও মামদানি নিউইয়র্কের মেয়র হিসেবে জয় পেয়েছেন।
 
এছাড়া ট্রাম্প মামদানিকে একজন ‘কমিউনিস্ট’ হিসেবে সমালোচনা করেছেন এবং নির্বাচনের দিন তিনি ভোটারদের মামদানিকে ভোট না দিয়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে ভোট দেয়ার আহ্বান জানান।
 
এদিকে, আনাদোলুর খবরে বলা হয়,  নির্বাচনের পূর্ববর্তী এক বিবৃতিতে মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, গাজা উপত্যকায় ইসরাইলের নেতানিয়াহুর যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা মেনে, প্রধানমন্ত্রী যদি নিউইয়র্কে আসেন তাহলে তাকে গ্রেফতার করার জন্য নিউ ইয়র্ক পুলিশ বিভাগকে নির্দেশ দেবেন।
 
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের আবহাওয়া: ৩১ অক্টোবর ২০২৫

1

মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা?

2

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল কিনবে সরকার

3

আত্মগোপন শেষে প্রকাশ্যে এলেন মাচাদো

4

জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু

5

টাইব্রেকারে ৪ গোল ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলরক্ষকের

6

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

7

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

8

‘চিকরি চিকরি’ গানটি কেন এতো জনপ্রিয়?

9

সরকারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, পাকিস্তানকে সতর্ক করল তা

10

মেক্সিকোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় আর্জেন্টিনার

11

অবৈধ অভিবাসীদের আশ্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ২ বছর

12

রবি ও সোমবার জামায়াতসহ ২৪ দলের সঙ্গে সংলাপ করবে ইসি

13

‘ভারত আইনগতভাবে হাসিনাকে প্রত্যর্পণে বাধ্য’

14

যথা সময়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়ো

15

আইসিসির আসল চেহারা উন্মোচন করল উইজডেন

16

পিসিবির সঙ্গে সম্পর্কের ইতি টানলেন আজহার আলী

17

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, মুখপাত্র হচ্ছেন আসিফ মাহম

18

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৯

19

মেক্সিকোতে হামলা চালাতে চান ট্রাম্প, তবে...

20