Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

টাইব্রেকারে ৪ গোল ঠেকিয়ে হাত ভাঙল পিএসজি গোলরক্ষকের

স্পোর্টস ডেস্ক : ইন্টারকন্টিনেন্টাল কাপে নাটকীয় ফাইনালে ফ্লামেঙ্গোকে হারিয়ে শিরোপা জিতেছে পিএসজি। ম্যাচের নায়ক ছিলেন গোলরক্ষক মাতভেই সাফোনভ। সেই ম্যাচে পেনাল্টি শ্যুটআউটে ৪টি শট ঠেকিয়ে দিয়েছেন তিনি। তাতে তার হাত ভেঙে গেছে বলে জানিয়েছে পিএসজি।

এই টুর্নামেন্টে লুইস এনরিকের রোটেশনের অংশ ছিলেন সাফোনভ। সাধারণত তিনি অভিজ্ঞ লুকাস শেভালিয়েরের বিকল্প। তবে ফাইনালে তার পারফরম্যান্স সবাইকে তাক লাগিয়ে দেয়। ম্যাচ চলাকালীনই তার বাঁ হাতে চোট লাগে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পেনাল্টি শুটআউটের সময়ই সাফোনভের বাঁ হাতে ফ্র্যাকচার হতে পারে। তবে তখন তিনি বিষয়টি বুঝতে পারেননি। তখন অ্যাড্রেনালিন কাজ করছিল। পরে পরীক্ষায় চোটের বিষয়টি ধরা পড়ে।

পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, তিন থেকে চার সপ্তাহ পর সাফোনভের মেডিকেল পরীক্ষা করা হবে। তখন তার অবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

চোটের কারণে কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না। শনিবার ফরাসি কাপের ম্যাচে পিএসজি খেলবে ভঁদে ফঁতেনের বিপক্ষে। দলটি ফ্রান্সের পঞ্চম বিভাগের ক্লাব। এই ম্যাচে সাফোনভ থাকছেন না।

এরপর ৪ জানুয়ারি লিগ ওয়ানে পিএসজির ম্যাচ প্যারিস এফসির বিপক্ষে। ৮ জানুয়ারি ফরাসি সুপার কাপের ফাইনালে মার্সেইয়ের মুখোমুখি হবে তারা। এই ম্যাচগুলোতেও সাফোনভের খেলা নিয়ে শঙ্কা আছে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কড়া বার্তাকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

1

গম্ভীরকে ভারতের ব্যর্থতার কারণ ধরিয়ে দিলেন রাহানে

2

নিজের ও পরিবারের ব্যাংক হিসাব তুলে ধরলেন আসিফ মাহমুদ

3

বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

4

টানা ৩ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায়

5

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

6

প্রবাসীরা বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

7

শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর: ফয়েজ তৈয়্যব

8

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

9

পে স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম, আসছে নতুন কর্মসূচি

10

বিশ্বকাপ জেতাটা অভ্যাসে পরিণত করতে চান সেই হারমানপ্রিত

11

ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প

12

ভিলা ম‍্যাচে বোতল ছোঁড়ায় চেলসির শাস্তি

13

কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’, বায়ার্নের বড় জয়

14

বিশ্বকাপের ভেন্যু নিয়ে বিদেশি পর্যটকদের আগাম হুঁশিয়ারি

15

সমালোচনা ও কটাক্ষে ভেঙে পড়েছেন, ঘুরে দাঁড়ানোর উপায় জানাল

16

মেহজাবীনের বিরুদ্ধে মামলা করা কে এই আমিরুল?

17

নেপালকে ১০ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ল ইত

18

সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান

19

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

20