Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অতিরিক্ত টহল তৎপরতা এবং চেকপোষ্ট স্থাপন॥

দিনাজপুর প্রতিনিধি : দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে টহল তৎপরতা বৃদ্ধি এবং চেকপোস্ট স্থাপনের জন্য সদর দপ্তর বিজিবি হতে নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই নির্দেশ মেতাবেক ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল তৎপরতা বৃদ্ধি এবং চেকপোষ্ট স্থাপন।

দেশে এক শ্রেণির মব পাটিরা আইন সৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার কারণে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ খুলনা মহানগর এর এনসিপি নেতা মোতালেব সিকদার নামক ব্যক্তিকে দুর্বৃত্তরা মাথায় গুলি করলে সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং বর্তমানে তার অবস্থা আশঙ্খামুক্ত। উল্লেখ্য, গুলিবিদ্ধ ব্যক্তি মোতালেব সিকদার এনসিপি’র খুলনা বিভাগের বিভাগীয় শ্রমিক সংগঠনের সংগঠক।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ১০টি বিশেষ টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান সমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সীমান্তে কড়া নজরদারী করা হয়েছে। এছাড়াও ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে এবং বিরামপুর শহর ও মোহনপুর ব্রীজ এলাকায় ০৩টি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদেরকে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল এএম জাবের বিন জব্বার বলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ১০টি বিশেষ টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান সমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে এবং বিরামপুর শহর ও মোহনপুর ব্রীজ এলাকায় ০৩টি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদেরকে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়ও যে কোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় অত্র ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারো প্রশাসনের অভিযান

1

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরও একটি ধাক্কা?

2

জব্দ রুশ সম্পদ ইউক্রেনকে দেয়ার ইইউ পরিকল্পনায় সমর্থন যুক্তরা

3

তারেক রহমানকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন

4

নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান

5

রমজান উপলক্ষে কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

6

অসহায় এক মিনতি নিয়ে তোমার সামনে হাত তুলেছি

7

হ্যাজেলউডের ইনজুরিতে শাপে বর, মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রে

8

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

9

হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বলল বাম জোট

10

যুক্তরাষ্ট্রে এবার অভিবাসনবিরোধী অভিযানে ২ বছরের শিশু আটক

11

ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরিতে ছয় দফা অগ্ন্যুৎপাত, উচ্চ সতর

12

গাজায় ইসরাইলের ‘নির্যাতন-নিপীড়নে’ জাতিসংঘের উদ্বেগ

13

উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি

14

শিডিউল নেই শাকিবের, কবে আসছে ‘তুফান ২’?

15

চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা কেন প্রয়োজন, জানালেন নৌপ

16

সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান পরিবেশ উ

17

১১তম গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের জন্য সুখবর

18

নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব, সর্বনিম্ন বেতন কত হতে

19

এক ব্যারেল তেল থেকে কতটুকু পেট্রোল পাওয়া যায়?

20