Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

অসহায় এক মিনতি নিয়ে তোমার সামনে হাত তুলেছি

নিউজ ডেক্স : গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।তার স্বাস্থ্য নিয়ে শঙ্কায় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি গোটা দেশের মানুষ।দল-মতো ঊর্দ্ধে এসে সব মানুষ তার এই অন্তিত মুহূর্তে কায়মনোবাক্যে স্রষ্টার কাছে তার সুস্থতা কামনায় দোয়া করছেন। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট করেছেন। যেটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছেন।দলের নেতার প্রতি মিলনের মমত্ববোধ ফুটে উঠেছে এতে। 

ফজলুল হক মিলন লিখেছেন- হে পরওয়ারদিগার— আজ আমি তোমার দরবারে দাঁড়িয়েছি এক টুকরো ভাঙা হৃদয় নিয়ে। আমার কণ্ঠ কেঁপে উঠছে, চোখ দু’টি ঝাপসা হয়ে আসছে, কারণ যার জন্য প্রার্থনা করছি— তিনি শুধু একজন নেত্রী নন, তিনি এই জাতির এক মমতাময়ী আলোর নাম—আমাদের প্রিয় বেগম খালেদা জিয়া। হে আল্লাহ—তোমার অশেষ দয়ায়, তোমার অসীম রহমতে আমরা বেঁচে আছি। তোমার করুণা না হলে মানুষের কোন শক্তি নেই, কোন আশ্রয় নেই। আজ আমি, ফজলুল হক মিলন, সম্পূর্ণ অসহায় এক মিনতি নিয়ে তোমার সামনে হাত তুলেছি। হে রব্বুল আলামিন—যার প্রতিটি হাসিতে মানুষের সান্ত্বনা মেলে,

যার প্রতিটি সিদ্ধান্তে দেশ প্রেমের সুবাস ছড়ায়,সেই মহান মানুষটি আজ অসুস্থতার কঠিন পরীক্ষায় দাঁড়িয়ে। হে আল্লাহ, তার কষ্ট তুমি নিজের রহমতে দূর করে দাও। যে ব্যথায় তার দেহ ভারি হয়ে এসেছে, তুমি সেই ব্যথাকে হালকা করে দাও। যে দুশ্চিন্তায় তার রাতের ঘুম বিসর্জন হয়েছে, তুমি সেখানে শান্তির ছায়া নামিয়ে দাও। হে দয়াময়—আমরা মানুষ, আমাদের ভালোবাসা সীমিত, আমাদের শক্তি সীমাবদ্ধ—কিন্তু তোমার শক্তি অসীম, তোমার দয়া সীমাহীন। তুমি চাইলে সাগর থেমে যায়, পাহাড় নত হয়, মৃত্যুর দ্বার থেকেও মানুষ ফিরে আসে। হে আল্লাহ—তুমি যদি চাও, আমার নেত্রী আবার উঠে দাঁড়াবেন, হাসিমুখে মানুষের পাশে দাঁড়াবেন,জীবনের আলো আবার তাঁর চোখে ঝলমল করবে।

হে রহমান—তোমার এক ফোঁটা রহমত তাঁর জীবনে নেমে এলে আমাদের অশ্রু থেমে যাবে, আমাদের হৃদয় শান্তিতে ভরে উঠবে। তাঁর সুস্থতার প্রতিটি নিঃশ্বাসের জন্য আমরা অপেক্ষা করছি—তোমার দিকে চেয়ে, তোমার কাছে ভরসা রেখে। হে আল্লাহ—তুমি তাঁর দেহে আরোগ্য দান করো, মনে শান্তি দাও, প্রাণে শক্তি দাও। তাঁর চারপাশে শুভ মানুষের দোয়া, ভালোবাসা ও সুরক্ষা ঢেলে দাও। আর আমাকে—তোমার এই সামান্য বান্দাকে—ধৈর্য দাও, শক্তি দাও, এবং নেত্রীকে নিয়ে যেন আরও অনেকদিন মানুষের সেবা করতে পারি,এই প্রার্থনার তাওফিক দাও।হে আল্লাহ—এই অশ্রুভেজা দোয়া তুমি কবুল করো।

তাঁর সুস্থতার সংবাদ যেন বাতাসে ভেসে আসে,মানুষের মুখে আবার আনন্দের আলো ফুটুক। আমিন। উল্লেখ্য, ৮১ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবর তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজার তাৎপর্য ও ফজিলত

1

ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার

2

লেভার হ্যাটট্রিকে বার্সার গোল উৎসব, রিয়ালের হোঁচট

3

জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

4

হাসপাতালে ভর্তি কিরণ রাও, হয়েছে অস্ত্রোপচার

5

‘পাকিস্তানের বিপক্ষে খেলতে আমরা প্রস্তুত, বাকিটা তাদের সিদ্ধ

6

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘ মহাসচিবের

7

বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

8

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক প্রকাশ

9

রাজশাহী ও বগুড়াতে বিপিএল আয়োজন নিয়ে মুশফিকের মন্তব্য

10

বেতদিঘী ইউনিয়নে নিজ উদ্যেগে রাস্তা নির্মাণ॥

11

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ

12

নাটকীয় পাঁচ মিনিটে টটেনহ্যামের মাঠে ম্যানইউর ড্র

13

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

14

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব দৃঢ় ও তাৎক্ষণিক হবে: ইরান

15

বিশ্বকাপ ইস্যুতে এবার আন্তর্জাতিক আদালতে যাবে বিসিবি

16

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, মাকে হা

17

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল

18

সিরিয়ায় ‘অপারেশন হোকিয়ে’ শুরু করল যুক্তরাষ্ট্র

19

টরেন্টোর পুলিশ সার্ভিসে ফেব্রুয়ারি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা

20