Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

দরিদ্র দেশগুলোতে তেল সংকটের প্রভাব তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্প‌তিবার (২৬ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়। এসময় তিনি চলমান বৈশ্বিক তেল সংকটে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর চ্যালেঞ্জ এবং দরিদ্র দেশগুলোর ওপর এর অসম ও বৈষম্যমূলক প্রভাব নিয়ে আলোকপাত করেন।

বৈঠকে জাতিসংঘ মহাসচিব নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ধারাবাহিক মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসা করেন। 
 
 এসময়, সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকটের প‌রিপ্রেক্ষিতে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন চ্যালেঞ্জ এবং দরিদ্র দেশগুলোর ওপর এর অসম ও বৈষম্যমূলক প্রভাব তুলে ধরেন।
 
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মহাসচিব আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
 
বৈঠক শেষে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

1

'অপারেশন সার্চলাইট' ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যা: ভারত

2

অভিষেকের সঙ্গে খুব আনন্দে আছি: ঐশ্বরিয়া

3

পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে সারজিস

4

বিশ্বকাপে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স, সোবহানার রেকর্ড

5

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে বিসিসিআই

6

রাতে ঘুম ভালো হলেও সকালে ক্লান্ত লাগা কীসের লক্ষণ?

7

সৌদি যুবরাজকে খাসোগি হত্যা নিয়ে প্রশ্ন, সাংবাদিককে কটূক্তি ট

8

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০

9

জামদানি শাড়িতে দর্শকদের মন কাড়লেন রুনা খান

10

মোদির বিরুদ্ধে বাঁশি নিয়ে নামলেন বিজয়

11

এবার ঐশ্বরিয়ার পথে হাঁটলেন শিল্পা শেঠি

12

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় নজরদারী

13

অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভীর

14

মাদারীপুরে সাড়ে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

15

২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি

16

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি রুমিন ফারহানা

17

ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

18

ভারতের ‘অপয়া’ স্টেডিয়ামে কি ভাগ্য খুলবে নিউজিল্যান্ডের?

19

ত্রাণ পাঠাতে আকাশপথ নিয়ে পাকিস্তানের দাবি হাস্যকর: ভারত

20