Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

'অপারেশন সার্চলাইট' ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যা: ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৭১ সালের গণহত্যার বিচার চেয়ে বাংলাদেশের দীর্ঘদিনের দাবির প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে ভারত। শুক্রবার (২৭ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর চালানো 'অপারেশন সার্চলাইট'কে ইতিহাসের অন্যতম জঘন্য এবং সুপরিকল্পিত গণহত্যা হিসেবে অভিহিত করা হয়েছে।

নয়াদিল্লি স্পষ্ট করে জানিয়েছে, লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের প্রাণহানি এবং নারীদের ওপর চালানো পাশবিক নির্যাতনের সেই ক্ষত আজও বিশ্ববিবেককে নাড়া দেয়। ভারত সরকার মনে করে, পাকিস্তান আজ পর্যন্ত তাদের এই অপরাধের কথা অস্বীকার করে আসছে, যা অত্যন্ত দুঃখজনক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বলেন, ১৯৭১ সালের সেই ভয়াবহ নৃশংসতা কোটি কোটি মানুষকে শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিতে বাধ্য করেছিল।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি ২৫শে মার্চকে 'গণহত্যা দিবস' হিসেবে স্মরণ করে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একাত্মতা পোষণ করে ভারত জানিয়েছে, ন্যায়বিচার পাওয়ার এই লড়াইয়ে তারা ঢাকার পাশে অটল রয়েছে। উল্লেখ্য, তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর দমন-পীড়নের বিরুদ্ধে বাঙালির স্বাধীনতা আন্দোলনকে স্তব্ধ করতে চালানো সেই পৈশাচিক হত্যাযজ্ঞের কথা স্মরণ করে প্রতি বছর এই দিনটি পালন করা হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোহলির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন বাবর

1

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: মির্

2

কৌশানিকে মেকআপ ছাড়া দেখতে চাইলেন পরিচালক, অতঃপর...

3

পোলিও মুক্ত বিশ্বের স্বপ্ন কতোদূর?

4

ইরানের ক্ষেত্রে ব্যবহারের জন্য বিভিন্ন গোপন ও সামরিক বিকল্প

5

ফ্যামিলি কার্ড বিতরণে দলীয়করণের সুযোগ রাখা হয়নি : অর্থমন্ত্র

6

তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা

7

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শিরোপা জিতল ভারত

8

দেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, যা বললেন শোবিজ তারকারা

9

‘বিশ্বকাপ খেলতে যাব কিনা নিশ্চিত নই’

10

সিরিজের মাঝে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ, সমালোচনার মুখে ইংল্য

11

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

12

আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়

13

ইরানের পর এবার একই সময়ে ইসরাইলে হিজবুল্লাহর হামলা

14

ক্যাটরিনা-ঐশ্বরিয়ার সঙ্গে কী মিল রয়েছে ওয়ামিকার ?

15

‘ভারত ক্রিকেট খেলাটা নষ্ট করে দিয়েছে’

16

টটেনহ্যাম বড় ক্লাব নয়: সাবেক কোচ

17

ফাটাকেষ্ট স্টাইলে ভাইরাল প্রতিমন্ত্রী, প্রশ্ন তুললেন সালমান

18

কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

19

বাংলাদেশকে ভুল পথে নিয়েছে পাকিস্তান, দাবি ভারতীয় ক্রিকেটারের

20