Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

এবার ঐশ্বরিয়ার পথে হাঁটলেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও ‍তার স্বামী রাজ কুন্দ্রাকে গত কয়েক বছর ধরেই বিভিন্ন আইনি জটিলতায় ভুগতে হচ্ছে। পর্ণকাণ্ডে রাজ কুন্দ্রা জেলও খেটেছেন। পরে তাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। সেই মামলা এখনো ঝুলে আছে আদালতে। তবে এবার নিজের নাম, ছবি ব্যবহার ও বিকৃত কনটেন্টের অভিযোগ নিয়ে আইনি পথে হাঁটলেন অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার রক্ষায় সম্প্রতি মুম্বাই হাইকোর্টে একটি মামলা করেছেন অভিনেত্রী। মামলায় বেশ কয়েকটি ওয়েবসাইট, ২৭ জন এবং অজ্ঞাতপরিচয়ের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শিল্পা শেঠির অভিযোগ, বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে অনুমতি ছাড়াই ব্যাপকভাবে তার পরিচিতি ব্যবহার করা হচ্ছে। বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিশিয়াল প্ল্যাটফর্ম দাবি করে শিল্পার নাম ও ছবি ব্যবহার করছে। তিনি বলেন, শুধু পরিচিত সাইটই নয়, অসংখ্য অজানা ওয়েবসাইটেও তার নাম ও ছবি দিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে। একই সঙ্গে এআই দিয়ে নির্মিত তার বিকৃত ছবি ও ভিডিও অনিয়ন্ত্রিতভাবে ছড়ানো হচ্ছে।এ বিষয়ে অভিনেত্রীর আইনজীবী সানা রঈস খান বলেন, দশকের পর দশক কঠোর পরিশ্রম করে শিল্পা শেঠি তার পরিচিতি গড়ে তুলেছেন। কোনো ব্যক্তি বা সংস্থা তার সম্মতি ছাড়া নাম, ছবি বা পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারে না।

এই অননুমোদিত ব্যবহার শিল্পা শেঠির মর্যাদা ও সুনামকে ক্ষুণ্ন করছে। ফলে তিনি আইনি পথে হাঁটছেন। তিনি আরও বলেন, কারও পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা আদালতের কাছে আবেদন করেছি যেন এই অপব্যবহার বন্ধ হয় এবং শিল্পার ব্যক্তিত্ব সুরক্ষিত থাকে।উল্লেখ্য, এর আগেও অনুমতি ছাড়া নাম-ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার ও বিকৃত কনটেন্ট ছড়ানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায় ও তার স্বামী অভিষেক বচ্চন। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়-রাশমিকার বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে, কোথায় বসছে আসর?

1

দুগ্ধজাত পণ্য সহ্য হয় না তামান্নার

2

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

3

জন্মহারে বড় ধস, অর্থনৈতিক সংকটের মুখে চীন!

4

২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই চাকরি ফেরত পাবেন

5

আজকের মুদ্রার রেট: ৩০ নভেম্বর ২০২৫

6

আয়ারল্যান্ডে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি রোনালদোর

7

প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি

8

ট্রাম্পের কড়া বার্তাকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

9

৫ ব্যাংকের শেয়ার এখন শূন্যমূল্যের, কেউ ক্ষতিপূরণ পাবেন না: গ

10

‘জুলিয়ান উডকে আনার পর থেকে পারফর্ম্যান্স খারাপ হয়েছে’

11

এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

12

‘বিএনপি ও গণতন্ত্র একের অপরের পরিপূরক’

13

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

14

‘সুপার-আর্থে’ প্রাণের বিকাশ নিয়ে আরও আশাবাদী হলেন বিজ্ঞানীরা

15

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

16

৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

17

অ্যানথ্রপিকের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কাজ বন্ধের নির্দেশ

18

উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

19

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কত ভোট বেশি পেয়েছেন গয়েশ্বর রা

20