Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ডেস্ক নিউজ :  ‍শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানী ঢাকায় আজ দিনের বেশির ভাগ সময় আকাশে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে। একই সঙ্গে রাতের দিকে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। ফলে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬০ শতাংশ। এর আগে গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সারা দেশের জন্য দেওয়া সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দেশের বিভিন্ন স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, নিশ্চিত কর

1

জিম্বাবুয়েকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

2

আসিফ পদত্যাগ করছেন আজ, মাহফুজ অনিশ্চিত!

3

ঢাকার আবহাওয়া: ৪ নভেম্বর ২০২৫

4

তুরস্কে যেভাবে বিধ্বস্ত হলো লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিম

5

সাবেক নির্বাচকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার

6

নতুন আইজিপি আলী হোসেন ফকির

7

৪ মিনিটের মধ্যেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

8

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

9

রাজনৈতিক নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধান

10

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ল সোনার দাম

11

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর

12

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্

13

ভারত–ইইউ বাণিজ্য চুক্তি চূড়ান্ত, কেন চুক্তিটি গুরুত্বপূর্ণ?

14

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে ভারত ‘গুরুত্বপূর্ণ অংশী

15

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

16

সর্বোচ্চ রেটিং পেল মাত্র দু’দিনেই শেষ হওয়া টেস্টের উইকেট

17

কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাল

18

আমি হ্যাপিলি সিঙ্গেল, বিয়ে বিষয়টা নিয়ে ভয় পাই: শ্রীমা ভট্টাচ

19

যমুনায় এনসিপির প্রতিনিধি দল, যেসব বিষয়ে হতে পারে আলোচনা

20