Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ : ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এছাড়া আপাতত ইসরাইলে ভ্রমণ না করতেও বলা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, "বাণিজ্যিক ফ্লাইটগুলো যতক্ষণ চালু রয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে অবিলম্বে ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করুন।"এর আগে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবিও এক ইমেইল বার্তায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত ইসরায়েল ত্যাগের পরামর্শ দেন। তিনি বলেন, "যে দেশেরই বিমানের টিকিট পাওয়া যায়, আগে সেটি সংগ্রহ করে ইসরায়েল থেকে বের হওয়ার ব্যবস্থা করুন। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন।"

এই আকস্মিক সতর্কবার্তার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনা। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো সুস্পষ্ট সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়। তবে আগামী সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আবারও আলোচনা হতে পারে।

কূটনৈতিক এই টানাপোড়েনের মাঝেই মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি রণতরীসহ এক ডজন যুদ্ধজাহাজ এবং বেশ কয়েক ডজন যুদ্ধবিমান ওই অঞ্চলে মোতায়েন করেছেন। আশঙ্কা করা হচ্ছে, কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে তিনি ইরানে হামলার নির্দেশ দিতে পারেন।

মূল দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে, ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে হবে এবং প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলতে হবে। ওয়াশিংটন চায় যেকোনো নতুন চুক্তির মেয়াদ হবে অনির্দিষ্টকালের জন্য। অন্যদিকে, ইরান কেবল একটি নির্দিষ্ট মেয়াদের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার ওপর জোর দিচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

1

দুটি শপথই নিলেন জামায়াতের এমপিরা

2

জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম

3

আজকের নামাজের সময়সূচি, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

4

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯২৬৫

5

ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের ম

6

খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিক

7

হানিয়া আমিরের ডিভোর্স নিয়ে ভবিষ্যদ্বাণী, যে প্রতিক্রিয়া জানা

8

আরও ১৯৬.৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

9

মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদ

10

নাহিদ রানার প্রশংসায় যা বললেন আইরিশ অধিনায়ক

11

ভারত-পাকিস্তান ম্যাচটি না খেললে পিসিবির সম্ভাব্য ক্ষতি ৩৮ মি

12

পতনের চেয়ে ৫ গুণ বেশি শেয়ারে দরবৃদ্ধি, বেড়েছে লেনদেনও

13

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধা

14

সংবিধানে পঞ্চদশ সংশোধনী: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুন

15

পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নও

16

সমাপনী অনুষ্ঠানে নাকভি থাকছেন, এবার ভারত কী করবে

17

‘বাবা হারানোর শোকে ভুগছেন সালমান’

18

বছরের প্রথম ১৯ দিনেই এলো ২১২ কোটি ডলার রেমিট্যান্স

19

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

20