Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে আ'লীগের ৯ নেতার বিএনপিতে যোগদান, জেলা জুড়ে সমালোচনা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে কয়েকজন সাবেক ও বর্তমান আওয়ামী লীগ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও নাগরিক সমাজ এ ঘটনাকে ‘ফ্যাসিস্টদের পুনর্বাসন’ ও ‘শহীদদের রক্তের সঙ্গে বেইমানি’ বলছে। গতকাল শনিবার যে মূহুর্তে ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে লক্ষ লক্ষ জনতা শহীদ শরীফ ওসমান হাদি'র নামাজে জানাজায় অংশ গ্রহণ করে ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিরুদ্ধে তীব্র ক্ষোভের অনুভূতি প্রকাশ করেছে ঠিক সে মূহুর্তে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এসব নেতা-কর্মী।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান এবং সদস্যসচিব ও কুড়িগ্রাম-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ফুল দিয়ে তাঁদের দলে বরণ করে নেন। বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে আছেন পৌর আওয়ামী লীগের সাবেক ও বর্তমান কাউন্সিলর আনিসুর রহমান, আল হারুনুজ্জামান হারুন, মোস্তফা কামাল, জমশেদ আলী, আবদুল মালেক এবং সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর সহিরন বেগম, মুক্তা বেগমসহ মোট ৯ জন। ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

অনেকেই বিএনপির এ সিদ্ধান্তকে রাজনৈতিক নৈতিকতার প্রশ্নে বিতর্কিত বলে মন্তব্য করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক লোকমান হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট নেতাদের দলে নিয়ে বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে। এতে শত শত শহীদ ও সহস্রাধিক আহত মানুষের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া বলেন, ‘বিতর্কিত নেতাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া মানে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া। এটি জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল।’

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামীও। কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বইঠা হামলার সময় ছাত্রশিবিরের কর্মী রফিকুল হত্যা মামলার আসামিসহ পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে আশ্রয় দেওয়ায় আমরা লজ্জিত।’ তবে অভিযোগের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান বলেন, ‘যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা আওয়ামী লীগের প্রথিতযশা কোনো নেতা নন। ৯ জনের মধ্যে দুই-একজনের আগে পদ থাকলেও বাকিরা গত ৫ আগস্টের আগেই পদত্যাগ করেছেন। তাঁদের নামে কোনো মামলা নেই।’

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৫,/রাক ৮:০০

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান আরচ্যারিতে ক্যারিয়ার সেরা স্কোর বাংলাদেশের বন্যার

1

সোমেশ্বরী নদী থেকে চুরি, ২ জনকে কারাদন্ড

2

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১২৬, মৃত্যু নেই

3

পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

4

মামদানির জয়ের পর নিউইয়র্কের ইহুদিদের ইসরাইলে চলে আসতে বললেন

5

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি

6

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

7

মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে

8

ভেন্যু সংকটে ৯ দিন পেছাল জাতীয় টেবিল টেনিস

9

সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কেন অভিনয় করতে ভয় পান ‘বুম্বাদা’

10

৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

11

যুব এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

12

বিরতি শেষে নতুন রূপে ফিরছেন কিয়ারা

13

বিপিএলের মাঝপথে সোহানকে সরিয়ে দিল রংপুর

14

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

15

সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে: সাদমান

16

২০২৬ সালে হজ করবেন ৭৮ হাজার ৫০০ বাংলাদেশি

17

সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা বুধবার

18

১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে

19

বিএনপিতে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না

20