Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভেন্যু সংকটে ৯ দিন পেছাল জাতীয় টেবিল টেনিস

স্পোর্টস ডেস্ক : ভেন্যু সংকটের কারণে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা ২০২৫ পিছিয়ে যাচ্ছে। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। সাত দিনব্যাপী এই প্রতিযোগিতার ভেন্যু ছিল পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম।

সেখানে ডিসেম্বরের মাঝামাঝি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা থাকায় টেবিল টেনিসের প্রস্তুতি ও অনুশীলন ব্যাহত হওয়ার আশঙ্কায় টুর্নামেন্টটি ৯ দিন পিছিয়েছে। নতুন সূচি অনুযায়ী প্রতিযোগিতা শুরু হবে ৯ জানুয়ারি।

 

শুরুর দুই দিন ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বয়সভিত্তিক বালক-বালিকাদের অনূর্ধ্ব ৯, ১১, ১৩, ১৫ ও ১৭ সিঙ্গেলস র‌্যাংকিং প্রতিযোগিতা। বাংলাদেশে অনূর্ধ্ব-১৯-এর নিচে আর কোনো জাতীয় র‌্যাংকিং নেই। এরপর ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে মূল পর্ব, যেখানে অনূর্ধ্ব-১৯ এবং সিনিয়র বিভাগ মিলিয়ে মোট ১৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।

সিনিয়রদের জন্য পুরুষ দলগত, পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা দলগত, মহিলা একক, মহিলা দ্বৈত এবং মিশ্র দ্বৈত-এই সাতটি ইভেন্ট থাকবে। অনূর্ধ্ব-১৯ বিভাগেও একই সাতটি ইভেন্টে লড়বে বালক-বালিকারা। বিশেষ সুবিধা হিসেবে বালক বিভাগের র‌্যাংকিংয়ের শীর্ষ আট খেলোয়াড় সিনিয়র বিভাগেও খেলতে পারবেন। বালিকা বিভাগে বয়স বা র‌্যাংকিংয়ের কোনো সীমাবদ্ধতা নেই।

এবার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার খেলোয়াড়-কর্মকর্তারা পাবেন যাতায়াত ভাতা ও ফেডারেশন নির্ধারিত দৈনিক ভাতা। অংশ নিতে পারবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং সেনাবাহিনী, আনসার, পুলিশ, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বিভিন্ন সরকারি সার্ভিসেস দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজায় এলপিজি সংকট মেটাতে দুই মাসের লক্ষ্যমাত্রা

1

পিছিয়ে পড়া বার্সেলোনাকে জোড়া গোলে জেতালেন কুন্দে

2

৬০ বছর বয়সে কত টাকার মালিক সালমান খান?

3

কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই নিজেকে বুঝিয়েছি: ট্রাম্প

4

জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে : আলী

5

বাংলাদেশের ভোট নিয়ে সন্তোষ প্রকাশ বিদেশি পর্যবেক্ষকদের

6

একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহম

7

আজ ইকবালের অতিথি রোজিনা

8

গ্রীষ্মের আগেই যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

9

নাগা চৈতন্যর বিপরীতে ‘এনসি২৪’-এ নায়িকা মীনাক্ষী চৌধুরী

10

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. মোশাররফ

11

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির্দেশ

12

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৬

13

বড় বড় মাছের মেলা

14

আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি: তানিয়া বৃষ্টি

15

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আস

16

ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরাইলের

17

ভারতের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান

18

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

19

অ্যাশেজের প্রথম টেস্টের দলে ফিরলেন উড-স্টোকস

20