Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

এশিয়ান আরচ্যারিতে ক্যারিয়ার সেরা স্কোর বাংলাদেশের বন্যার

স্পোর্টস ডেস্ক : তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরচ্যারদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন রাম কৃষ্ণ সাহা ও বন্যা আক্তার। বাংলাদেশের আরচ্যারদের মধ্যে সর্বোচ্চ ১২তম হয়েছেন বন্যা। ৬৯৩ তার ব্যক্তিগত সেরা স্কোর। ৭০৫ স্কোর গড়ে কম্পাউন্ড নারী এককের কোয়ালিফিকেশন রাউন্ডে প্রথম হয়েছেন ভারতের দীপশিখা। 

পুরুষদের ইভেন্টে ৬২ জন প্রতিযোগীর মধ্যে ৬৬৮ স্কোর গড়ে রাম হয়েছেন ষষ্ঠ। ৬৮৭ স্কোর গড়ে সেরা হয়েছেন ভারতের সঞ্জয় ইয়াশদিপ ভোগে। ব্যক্তিগত ক্যারিয়ার সেরা স্কোর করার পর বন্যা বলেন, ‘আমি আমার পারফরম্যান্সে খুশি ছিলাম। আশা করি, ভালো কিছু দিতে পারব এবং অনুশীলনে যে স্কোর ছিল, সেটা এখানে দিতে পেরেছি। বাতাস এখানে অনেক ছিল। বিশেষ করে প্রথম স্কোরিংয়ের সময় বাতাসটা বেশি ছিল। এতে একটু প্রভাব পড়েছে। তবে আস্তে আস্তে এটা কমে গেছে। আন্তর্জাতিকভাবে প্রথমবার ক্যারিয়ার সেরা স্কোর করেছি। এটা কালকের জন্য কাজে দেবে। আমার আত্মবিশ্বাসও বাড়াবে।’

রামকৃষ্ণ বলেন, ‘আমার যথেষ্ট ভালো র‌্যাঙ্কিং হয়েছে। ৬ নম্বরে এসেছি। নক আউট এমন একটা রাউন্ড যেখানে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। আমি নিজের সেরা পারফরম্যান্স করতে পারলে অবশ্যই ভালো হবে। একটা মেডেল আশা করতে পারি।’রিকার্ভ পুরুষ বিভাগে বাংলাদেশের বাকি তিন আরচ্যার মোহাম্মদ রাকিব ৬৪৭ স্কোর নিয়ে ৩২তম, সাগর ইসলাম ৬৩৯ স্কোর নিয়ে ৩৮তম ও আব্দুর রহমান আলিফ ৬৩৭ স্কোর নিয়ে হয়েছেন ৪১তম। রিকার্ভ পুরুষ এককে সাগর, আলিফ ও রাম কৃষ্ণের কাছেই প্রত্যাশা বেশি বাংলাদেশের। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে অবশ্য এই ইভেন্টে বাংলাদেশের চার আরচ্যারই ‘বাই’ পেয়েছেন। রাম দুটি ‘বাই’ পেয়ে এক লাফে পৌঁছে গেছেন সেরা-১৬-তে।

সেরা ২৪ এর লড়াইয়ে রাকিব মুখোমুখি হবেন চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনের। র‌্যাঙ্কিং রাউন্ডে ২৪তম হওয়া মালয়েশিয়ার মুহাম্মাদ হাইকাল দানিশ শিয়ামসুল আফান্ডির প্রতিপক্ষ আলিফ। সাগর লড়বেন র‌্যাঙ্কিং রাউন্ডে ২৭তম হওয়া ভিয়েতনামের লি কুয়োক ফংয়ের। কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের বাকি তিন আরচ্যার কুলসুম আক্তার ৬৮৮ স্কোর নিয়ে ১৭তম, পুষ্পিতা জামান ৬৮০ স্কোর নিয়ে ২৪তম ও মিথিলা আক্তার ৬৬২ স্কোর নিয়ে ৩২তম হয়েছেন। 

কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের চার আরচ্যারের মধ্যে তিন জন ‘বাই’ পেয়েছে উঠেছেন ১/১৬-এর মঞ্চে। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ পেরুতে মিথিলার প্রতিপক্ষ সৌদি আরবের রাঘাদ কাবি। কুলসুম ১/১৬-তে লড়বেন ইরানের ফাতেমেহ বাঘেরির বিপক্ষে। পুষ্পিতার প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার পার্ক জং উন। বন্যার প্রতিপক্ষ ইরানের বিতা ওসকই আশেঘজাদেহ।পুরুষ দলগত রিকার্ভে ১/৪-এ উঠতে বাংলাদেশ খেলবে ভিয়েতনামের বিপক্ষে। কম্পাউন্ড নারী দলগত বিভাগে সেমিফাইনালে উঠতে বাংলাদেশ খেলবে কাজাখস্তানের বিপক্ষে। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছবি বিকৃতি করায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

1

শুল্কমুক্ত সুবিধায় জাপানে যাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্য উপদেষ

2

অবৈধ অভিবাসীদের আশ্রয়, মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ২ বছর

3

৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

4

‘নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে’

5

আরও এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক?

6

কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরা

7

এমপি হয়েও সরকারি হলে শো পাননি দেব

8

আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার

9

টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ

10

আর্জেন্টিনাসহ যেসব দেশ সুবিধা পাবে বিশ্বকাপের সূচিতে

11

ছাড়পত্র না পাওয়া প্রবাসী ফুটবলারকে নিয়েই বাংলাদেশ ম্যাচের দল

12

ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদের আশ্রয়নবাসীর মানববন্ধন

13

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কির

14

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

15

নির্বাচন সফল করার বিষয়ে ইসিকে আশ্বস্ত করলেন আইজিপি

16

ইসরাইলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি ২৫০ কোটি ডলার

17

পোস্টাল ব্যালটে স্বচ্ছতা বজায় রাখতে হবে: আমির খসরু

18

পশ্চিম গোলার্ধকে যুক্তরাষ্ট্রের প্রভাব অঞ্চল ঘোষণা করা ‘ডনরো

19

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত’ এমন প্রচারণায় যা বললেন মির্জ

20