Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছবি বিকৃতি করায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

ডেস্ক নিউজ : ছবি বিকৃত করায় সাইবার সুরক্ষা আইনে শাহবাগ থানায় মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া ওরফে মোনামি। সোমবার সকালে এই মামলাটি করেন তিনি। এসময় ওই শিক্ষিকার সঙ্গে ছিলেন ডাকসুর সদস্যরা। বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া।

ফেসবুক পোস্টে জাকারিয়া বলেন, ‘শেহরীন আমিন ভুইয়া ম্যাম তার ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করা ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে আমি সার্বিক সহায়তা করেছি। উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা।’

তিনি আরও লিখেছেন, ‘অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। যারা পোস্ট করেছেন, অশালীন মন্তব্য করেছেন, পোস্ট শেয়ার করেছেন এবং পরবর্তীতেও যারা এভাবে ছবি বিকৃত করে প্রচার করবে সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ।’

জাকারিয়া জানান, ‘ডিবির সাইবার ইউনিট আমাদেরকে আশ্বাস দিয়েছেন পরবর্তীতে কোনো শিক্ষক কিংবা শিক্ষার্থী ছবি বা ভিডিও বিকৃত করাসহ যেকোনো সাইবার বুলিং এর স্বীকার হলে দ্রুততম সময়ের মধ্যে তারা ব্যবস্থা নিবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে একদিনে ৯ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালনের রেকর্ড

1

সুখবর দিলেন সোনম কাপুর

2

উলিপুরে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামের মোটর সাইকেল শোডাউ

3

আদালতের রায়ে চ্যাম্পিয়ন মরক্কো

4

মির্জা ফখরুল, আব্বাসসহ ক্রীড়াঙ্গনের যারা নির্বাচিত হলেন

5

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

6

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে লঙ্কান প্রধানমন্ত্রীর ফোন

7

ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার

8

খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খ

9

এক ওভারে ছয় ছক্কা মেরে আব্বাস আফ্রিদির বাজিমাত

10

নির্বাচনের আগে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টি মহাসচিবের খোলা

11

২০২৫ মাতিয়েছে ঢালিউডের যেসব সিনেমা

12

নারী ফুটবলের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ফিফা-বাফুফে

13

আদালতের নির্দেশে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হবে :

14

পাওয়েল-শেফার্ড ঝড়ে সহজ ম্যাচ কঠিন করে জিতল নিউজিল্যান্ড

15

প্রতিমন্ত্রী হিসেবে যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে জোনায়েদ সাকি

16

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ

17

৩০০ আসনে কেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি, ভোটগ্রহণ কর্মকর্তা ৭ লাখ ৮৫

18

৩০০ কিলোমিটার ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

19

বিয়ে নিয়ে রহস্যময় ইঙ্গিত দিলেন হানিয়া আমির

20