Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানজুড়ে বিক্ষোভের আগুন

আন্তর্জাতিক ডেস্ক : ইরানজুড়ে বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ছে। গত মাসে তেহরানে শুরু হওয়া এ বিক্ষোভ ইতিমধ্যে দেশটির ৩১ প্রদেশের সব কটিতে ছড়িয়ে পড়েছে। চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।

গত বৃহস্পতিবার রাতে আন্দোলন তীব্র হয়। এ সময় বিক্ষোভাকারীর সহিংস হয়ে উঠেন। এর জবাবে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে। টাইমস ম্যাগাজিন শুক্রবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে কমপক্ষে ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন।

সাময়িকীটি বলেছে, যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায়, ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে। এরসঙ্গে একটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকে উপেক্ষা করা হবে। তিনি হুমকি দিয়েছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে।

 বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ তেহরানসহ অন্যান্য জায়গায় জড়ো হয়েছেন।

ওই চিকিৎসক টাইমস ম্যাগাজিনকে বলেছেন, শুক্রবার হাসপাতাল থেকে এসব মরদেহ সরিয়ে ফেলা হয়েছে। তিনি জানিয়েছেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়েছে। সেখানে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়েছিলেন। নিহতদের বেশিরভাগ তরুণ বলে জানিয়েছেন এ চিকিৎসক।

তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে টাইমস ম্যাগাজিন।

সূত্র: টাইমস ম্যাগাজিন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ হাজার কোটি টাকার চেলসিকে রুখে দিল কারাবাগ

1

ইসলামি বিপ্লব বার্ষিকীতে জাতীয় ঐক্যের ডাক ইরানের প্রেসিডেন্ট

2

পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ

3

এসিআর নিয়ে যে নির্দেশনা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

4

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ৩০

5

বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চলেছে ইরান

6

প্রথম ইনিংসে কত রান করতে চায় বাংলাদেশ?

7

শার্শায় ধানের শীষের গন-জোয়ার উঠেছে ......মফিকুল হাসান তৃপ্তি

8

শুল্ক হ্রাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদে

9

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

10

১০ বছর আগে যা করতাম, এখনো তাই করছি: রুনা

11

থানকুনি পাতার জাদুকরী উপকারিতা জানেন?

12

ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল

13

অক্ষয় খান্নাকে নিয়ে কেন এমন ধারণা ক্যাটরিনার?

14

ভেনেজুয়েলার মাদুরো সরকারকে ‘অবৈধ’ বললেন শীর্ষ মার্কিন কূটনীত

15

মক্কায় গেছেন পূর্ণিমা

16

তিন বিভাগে বৃষ্টির আভাস

17

ঢাকা-১১ আসনে ১৬ কেন্দ্রের ফলে এগিয়ে নাহিদ ইসলাম

18

নতুন বছরে পুঁজিবাজারে প্রথম পতন, কমল লেনদেনও

19

স্বামীর পরকীয়া নিয়ে সরাসরি মুখ খুললেন গোবিন্দের স্ত্রী

20