Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত-জিম্বাবুয়েকে ফাইনাল চান দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত পারফরর্ম করে সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি গ্রুপপর্বে অস্ট্রেলিয়া এবং শ্রীলংকার মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে। গ্রুপপর্বে জিম্বাবুয়ের তাক লাগানো পারফরম্যান্সে মুগ্ধ পুরো ক্রিকেট বিশ্ব। গ্রুপপর্বের পারফরম্যান্সের ধারাবাহিকতা সুপার এইটে ধরে রাখতে পারলে নিশ্চিত ফাইনালে খেলবে জিম্বাবুয়ে।

অন্যদিকে ভারত গ্রুপপর্বে কোনো ম্যাচে হারেনি।তবে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে গতকাল আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭৬ রানে হেরে বিপদে আছে। সুপার এইটের শেষ দুই ম্যাচে ভারত যদি জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ এই দুই ম্যাচের কোনো একটিতে হেরে যায়; তাহলে তাদের সেমিফাইনালে খেলা মুশকিল হয়ে যাবে। 

তবে ভারতীয় সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের বিশ্বাস ভারত বিশ্বকাপের ফাইনালে খেলবে। তিনি জিম্বাবুয়ে ক্রিকেট দলকেও বিশ্বকাপের ফাইনালে দেখছেন। তিনি  বলেছেন, ‘ভারত বনাম যেকোনো দল। তারা সেমিফাইনালে উঠতে পারে এবং তারপর ফাইনালেও যেতে পারে। ভারত বনাম জিম্বাবুয়ে? এটা হলে দারুণ হবে। ভারতের সঙ্গে আমি একটি তুলনামূলকভাবে কম শক্তিশালী দলকে ফাইনালে দেখতে চাই।’সুপার এইটে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজেদের প্রথম ম্যাচ খেলত হবে জিম্বাবুয়ে। তাদের প্রতিপক্ষ আসরের ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট ছাড়াই এআই ব্যবহার, ইরানের বিজ্ঞানীদের অভিনব আবিষ্ক

1

অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত

2

৫০তম বিসিএস প্রিলি চলছে, ২ লাখ ৯০ হাজার চাকরিপ্রার্থী

3

নিন্দুকদের কথা পাত্তা দেন না তারেক রহমান, বিজয়ীর বেশেই দেশে

4

আঙুল ‘ট্রিগারে’ আছে: ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

5

২০ ওভার খেলেও সেঞ্চুরি হলো না হৃদয়ের

6

চীনে বসবাসরত নাগরিকদের সতর্ক বার্তা দিল জাপান, কেন?

7

৩০০ কোটি আয়ের পথে ‘ধুরন্ধর’, ৬ দেশে নিষিদ্ধ

8

নতুন আইজিপি আলী হোসেন ফকির

9

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১১ জানুয়ারি

10

থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

11

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

12

আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি

13

আমি যে নতুন, সেটাই বুঝতে পারছি না: জ্যোতির্ময়ী

14

ভারত নির্বাচন বিশ্লেষণ করতে পারে, তবে মতামত দেওয়ার অধিকার রা

15

মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

16

‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়াচ্ছেন রণবীর সিং

17

ইউক্রেনের আরও দুই অঞ্চল দখলের দাবি রাশিয়ার

18

শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের

19

বিয়ের পরিকল্পনা জানালেন মধুমিতা

20