Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমি যে নতুন, সেটাই বুঝতে পারছি না: জ্যোতির্ময়ী

বিনোদন ডেস্ক : সুদূর শ্রীলঙ্কায় টালিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। শুটিং করছেন ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে। গত পাঁচ দিন ধরে জোরকদমে ‘প্রিন্স’ সিনেমার শুটিং চলছে সেখানে। এ সিনেমায় শাকিবের বিপরীতে তিনিই নায়িকা। পরিচালনায় আবু হায়াত মাহমুদ।

এদিকে মঙ্গলবার (২০ জানুয়ারি) ‘প্রজাপতি ২’ সিনেমার ২৫ দিন পূর্তি উপলক্ষ্যে আনুষ্ঠানিক আয়োজন করা হয়। জ্যোতির্ময়ী এ  সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেন। মস্ত কেকের বুকে ছুরি বসিয়েছেন দেব। ছোট্ট ছোট্ট টুকরোয় কেটে খাইয়ে দিচ্ছেন ‘প্রজাপতি ২’ সিনেমার পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের। এ উদযাপনে থাকার কথা ছিল সিনেমার অন্যতম নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুরও। তিনি কোথাও নেই?

একটি গণমাধ্যম জ্যোতির্ময়ীকে ফোন করেছিল, তখন তিনি হোটেলের ঘরে। শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। দেবের নায়িকা এবার শাকিবের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত। আগের সিনেমার উদযাপনে তাই নেই? নায়িকা স্বীকার করে নিলেন তার অপারগতার কথা। তিনি বললেন, আমার প্রথম সিনেমার ২৫ দিনের পূর্তি। যাদের হাত ধরে বড়পর্দায় এলাম, তাদের উদযাপনে সামিল থাকতে পারলাম না। কী যে খারাপ লাগছে। কিন্তু কিছুই করার নেই। মন খারাপ ভুলে আপাতত তাই কাজে ডুব দিয়েছেন।

জানা গেছে, দিনরাত এক করে নাকি শুটিং করছেন অভিনেত্রী? তিনি বলেন, দেখুন, আমাদের কাজ তো ঘড়ি ধরে হয় না। প্রয়োজন পড়লে আমরা রাত জেগেও শুটিং করছি। কাজটা দ্রুত শেষ করতে হবে। প্রত্যেকের মাথায় এ চিন্তা ঘুরছে।

জ্যোতির্ময়ী বলেন, ‘প্রজাপতি ২’ সিনেমা তাকে দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ করে দিয়েছে। ‘প্রিন্স’ দিয়েছে বাংলাদেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। কেমন দেখছেন ঢালিউডের মানুষদের?—এমন প্রশ্নের উত্তরে মিষ্টি হাসি ভেসে এলো। অভিনেত্রী বললেন, খুব সহযোগিতা করছেন। সব উচ্চারণ যাতে সঠিক বলতে পারি, ধরিয়ে দিচ্ছেন। আমি যে নতুন, সেটাই বুঝতে পারছি না।

তবে কি এ তালিকায় শাকিবও আছেন? তিনি বলেন, দেব আর শাকিব খান আলাদা মানুষ। কিন্তু সহ-অভিনেতার সঙ্গে কাজের সময় কোথাও যেন এক। প্রচণ্ড সহযোগিতা করেন। ওরা খ্যাতনামা, বুঝতেই দেন না বলে জানান জ্যোতির্ময়ী। 

কাজের ফাঁকেই শ্রীলংকা ঘুরে দেখছেন জ্যোতির্ময়ী। যেমন আগের সিনেমার শুটিংয়ের সময় লন্ডনে ঘুরেছিলেন তিনি। এত সুন্দর সুন্দর জায়গায় শুটিং করছেন। ‘ডেট’ করার সুযোগ পেলে কাকে নেবেন— দেব না শাকিব? উত্তরে হাসতে হাসতে জবাব দেন জ্যোতির্ময়ী, কাউকে না। নিজের সঙ্গে সময় কাটাব। ডেট করব নিজের সঙ্গে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যারিবীয় পেসারের হ্যাটট্রিকে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের

1

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

2

বিয়ের গুঞ্জনের মধ্যেই বিজয়-রাশমিকাকে ঘিরে এল নতুন খবর

3

দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরাইলের গুলি

4

নতুন লজ্জাজনক রেকর্ডে বাবরের নাম

5

বিশ্বকাপের ভেন্যু নিয়ে বিদেশি পর্যটকদের আগাম হুঁশিয়ারি

6

সংঘাতের ‘একমাত্র’ সমাধান ফিলিস্তিন রাষ্ট্র: পোপ লিও

7

“তারুণ্যের চোখে ডোমার” অনুষ্ঠানটি সফল করতে সংবাদ সম্মেলন

8

সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নি

9

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

10

১ লাখেরও বেশি অভিবাসীকে ইইউ ছাড়ার নোটিশ

11

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

12

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

13

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

14

গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান ক

15

‘আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর’

16

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘প্রিন্স’ টিমের সাক্ষাৎ, খোঁজ নিলেন শাক

17

রমজানে বদহজম ঠেকাতে কি খাওয়া উচিত?

18

নভেম্বরের ২২ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকে

19

আচরণবিধি লঙ্ঘনের শোকজের জবাব দিলেন সারজিস ও নওশাদ

20