Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাম্প্রতিক নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভ ও দমন-পীড়নের প্রেক্ষাপটে ওয়াশিংটনের নেয়া কঠোর অবস্থানের প্রতি জোরালো সমর্থন জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বিক্ষোভের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তনের আহ্বানও জানান তিনি।

প্রায় এক সপ্তাহ পর ইরানে বিক্ষোভ উসকে দিয়ে জেলেনস্কির ওই বার্তার কঠোর জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। শুক্রবার (২৩ জানুয়ারি) এক এক্স পোস্টে তিনি বলেন, ‘জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপের করদাতাদের অর্থ ব্যবহার করে ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত সামরিক নেতৃত্বকে সমৃদ্ধ করছেন।’
 
আরাঘচি অভিযোগ করেন, জেলেনস্কি জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগ তুলে ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে অবৈধ আগ্রাসন বলছেন। আবার নিজেই সেই একই জাতিসংঘ সনদের পরিপন্থি হয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের আহ্বান জানাচ্ছেন।’
  
এরপর জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ অভিহিত করে আরাঘচি বলেন, ‘বিশ্ব এখন এমন বিভ্রান্ত ভাঁড়দের কর্মকাণ্ডে ক্লান্ত।’ ইউক্রেনের প্রেসিডেন্টকে তিরস্কার করে তিনি বলেন, ইউক্রেনের মতো বিদেশি সমর্থন ও ভাড়াটে বাহিনীর ওপর নির্ভর না করে ইরান নিজ শক্তিতেই আত্মরক্ষা করতে সক্ষম এবং কোনো বিদেশি সাহায্যের প্রয়োজন তাদের নেই।’
 
এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং বিদেশি সামরিক হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক পরিসরে বিতর্ক তীব্র হচ্ছে। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেন, তিনি ইরানকে লক্ষ্য করে উপসাগরীয় অঞ্চলের দিকে একটি ‘নৌবহর’ পাঠিয়েছেন। মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী ও এর স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে উপসাগরীয় অঞ্চলে পৌঁছাতে পারে।
 
তার এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যজুড়ে এই মুহূর্তে তীব্র উত্তেজনা শুরু হয়। জবাবে ইরানের ওই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে আমরা জবাব দেব।’তিনি আরও বলেন, ‘এই সামরিক সমাবেশ প্রকৃত সংঘাতের জন্য নয় বলেই আমরা আশা করি। তবে যেকোনো পরিস্থিতির জন্য আমাদের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। তাই ইরানে সর্বোচ্চ সতর্কতা জারি আছে।’ তার ভাষায়, ‘এবার যেকোনো হামলা—সীমিত, ব্যাপক বা তথাকথিত সার্জিক্যাল—সবকিছুকেই আমরা সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখব এবং কঠোরতম জবাব দেব।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

1

মেসি যেন বিশ্বকাপ না জেতেন প্রার্থনা করেছিলেন রোনালদো

2

আঞ্চলিক সংকট নিরসনে এরদোয়ান ও মোহাম্মদ বিন সালমানের ফোনালাপ

3

২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের

4

খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প

5

একনেকে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণসহ ২২ প্রকল্প অনুমোদন

6

বায়তুল মোকাররমে শহীদ খামেনির গায়েবানা জানাজা

7

ইরানের ক্ষেত্রে ব্যবহারের জন্য বিভিন্ন গোপন ও সামরিক বিকল্প

8

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘ মহাসচিবের

9

এবার ভারতেই অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপ!

10

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন যে ৩১ কর্মকর্তা

11

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কি

12

মাঝেমধ্যে বিরতি দরকার হয় : সামিরা খান মাহি

13

টানা ১৫ দিন এভারকেয়ারে বেগম জিয়া, উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ

14

নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

15

তরুণদের অংশীদার না করলে শিক্ষা সংস্কার সম্ভব নয়: সুজান ভাইজ

16

আসছেন মেসি, সেলফি তুলতে কত খরচ হবে জানেন?

17

ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরাইলের

18

ভেনেজুয়েলার মতো পদক্ষেপ সহ্য করা হবে না, মেক্সিকো প্রেসিডেন্

19

সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদ

20