Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

টানা ১৫ দিন এভারকেয়ারে বেগম জিয়া, উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ

ডেস্ক নিউজ : সারা দেশের দৃষ্টি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। কারণ, দীর্ঘ ১৫ দিন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন হাসপাতালটিতেই।

উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ। সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখতে অনেকেই ভিড় জমাচ্ছেন হাসপাতালের সামনে। তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সরব উপস্থিতি।
 
বেগম জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন নেয়ার সবশেষ তারিখ ছিল আজ রোববার (৭ ডিসেম্বর)। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনই লন্ডন যাচ্ছেন না তিনি। এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হলেও অপরিবর্তিত বেগম জিয়ার শারীরিক অবস্থা। এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। শুক্রবার লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডা. জুবাইদা রহমান আছেন সার্বিক তদারকিতে।

৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এদিকে, সাবেক এই প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া ও প্রার্থনা সভা। সকালে পল্টনের ভাসানী মিলনায়তনে ছাত্রদলের সাবেক নেত্রীদের আয়োজনে দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

1

‘ভারত আইনগতভাবে হাসিনাকে প্রত্যর্পণে বাধ্য’

2

পশ্চিম গোলার্ধকে যুক্তরাষ্ট্রের প্রভাব অঞ্চল ঘোষণা করা ‘ডনরো

3

এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি

4

আত্মগোপন শেষে প্রকাশ্যে এলেন মাচাদো

5

নীল লেহেঙ্গায় গ্ল্যামারাস সাজে মিম

6

বাংলাদেশে আসছে পাকিস্তান, সময়সূচি প্রকাশ

7

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

8

সংবাদমাধ্যম বিবিসিকে ১ বিলিয়ন ডলারের মামলার হুমকি ট্রাম্পের

9

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে মেরামতে ধীরগতি অ

10

৮৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী

11

নারীরা নামাজের জন্য মসজিদে যেতে পারবে?

12

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

13

ভারি তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ, নিহত ৬

14

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

15

আজকের মুদ্রার রেট: ২৮ জানুয়ারি ২০২৬

16

‘বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে নতি স্বীকার করব না’

17

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে শবে বরাত কবে?

18

বিজয়-রাশমিকার বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে, কোথায় বসছে আসর?

19

সিরিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্

20