Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিপিএলে একই দলে লিটন-মিরাজ, শিরোপার প্রত্যাশা মালিকপক্ষের

স্পোর্টস ডেস্ক : রোববার (১৯ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সিসিডিএম কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গত মৌসুমে মিরাজ মোহামেডান এবং লিটন গুলশান ক্লাবের হয়ে খেললেও এবারই প্রথম তারা রূপগঞ্জের জার্সিতে মাঠে নামবেন।

দলবদলের পর মিরাজের সঙ্গে একই দলে খেলা নিয়ে নিজের অনুভূতি হিসেবে লিটন বলেন, ‘সত্যি বলতে মিরাজের সঙ্গে লিগে আগে খেলিনি। জাতীয় দলে তো অনেক খেলেছি, কিন্তু ঢাকা লিগে মিরাজের সঙ্গে প্রথমবার খেলব। খেলার পর বলতে পারব (রোমাঞ্চ কাজ করছে কিনা)।’তিনি আরও যোগ করেন, ‘বাদল ভাইকে (দলের মালিক) আগে থেকেই চিনি, উনি সব সময় ভালো দল বানানোর চেষ্টা করেন। সিনিয়র ক্রিকেটার হিসেবে তো আমাদের চেষ্টা থাকেই। যে কয়টা ম্যাচে সুযোগ পাবো, চেষ্টা করবো ক্লাবকে সাহায্য করার চেষ্টা করব।’
 
প্রথমবার লিজেন্ডস অব রুপগঞ্জে খেলার অভিজ্ঞতা নিয়ে মিরাজ বলেন, ‘প্রথমবার লিজেন্ডস অফ রূপগঞ্জে খেলছি, ক্লাব ক্রিকেটে বাদল ভাইয়ের অবদান অনেক। তার দলে জাতীয় দলের অনেকেই খেলেছে। দল অনেক ভালো হয়েছে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব। জাতীয় দলে তো একসাথে অনেক খেলেছি, কিন্তু ক্লাব ক্রিকেটটা আলাদা। এখানে মানিয়ে নেয়ার বিষয় থাকে। বন্ডিং ঠিক থেকে খেলতে পারলে আমরা (রূপগঞ্জ) চ্যাম্পিয়ন হবো।’

এদিকে, গত ৮ এপ্রিল বিসিবিতে অনুষ্ঠিত দলবদল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভায় ছিলেন না রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। কানাঘুষা ছিল, লিগে নাও খেলতে পারে তার দল। তবে শেষমেশ সেসব গুঞ্জন ধোপে টেকেনি। বিসিবি সভাপতি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুরোধে প্রিমিয়ার লিগে এসেছেন বলে জানিয়েছে রূপগঞ্জ। মিরাজ-লিটনকে নিয়ে দল গড়ে স্বপ্ন দেখছে শিরোপার।

রূপগঞ্জের কর্ণধার বলেন, ‘ক্রীড়া প্রতিমন্ত্রী এবং তামিম ইকবালের অনুরোধেই এসেছি। আশা করি দুই আইকন (মিরাজ ও লিটন) নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে থাকব। লিটন, মিরাজরা চলে গেলে জাতীয় দলের আরো যেসব খেলোয়াড় আছে, ওদের কেউ অধিনায়কত্ব করবে। ওরা (লিটন ও মিরাজ) নিজেরাই ঠিক করে নেবে, কে অধিনায়ক হবে (হাসি)।’

মিরাজ-লিটন ছাড়াও ঘরোয়া ক্রিকেটের একঝাঁক পরীক্ষিত তারকাকেও নিশ্চিত করেছে রূপগঞ্জ। এই তালিকায় রয়েছেন সাইফ হাসান, শেখ মেহেদী, নাসুম আহমেদ ও শরিফুল ইসলামের মতো জাতীয় দলের নিয়মিত মুখ। অভিজ্ঞদের পাশাপাশি আশিকুর রহমান শিবলি ও সামিউন বশির রাতুলের মতো প্রতিভাবান তরুণদের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে ক্লাবটি। অভিজ্ঞ ও তারুণ্যের এই মিশেল আসন্ন প্রিমিয়ার লিগে রূপগঞ্জকে শিরোপার দৌড়ে অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত করলো।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৬ সালে ফিরে যাওয়ার ট্রেন্ডটি আসলে কী?

1

জামিন না মঞ্জুর, শতদ্রুকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল বিধা

2

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

3

দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক

4

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

5

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

6

ব্রাজিলিয়ানের জোড়া গোলে চ্যাম্পিয়ন নাপোলি

7

দুদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

8

১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ বাড়ল ৩৫.২ শতাংশ

9

প্রথম সেশনে ৩ উইকেট হারাল বাংলাদেশ, শান্তর অর্ধশতক

10

দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, ভার বহনের চেষ্টা করব : মন্ত্রিপ

11

লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা

12

প্রয়োজন হলে হিজবুল্লাহর যেকোনো অবস্থানে হামলা চলবে: নেতানিয়া

13

শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভি

14

ডিসেম্বরে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

15

বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস?

16

ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল

17

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়’

18

যুদ্ধবিরতির আভাসে তেলের বাজারে স্বস্তি

19

ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নুরুল হক, সম্পাদ

20