Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড আর. ফোর্ড

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হামলার করার জন্য মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সমরাস্ত্র বহর মোতায়েন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০০৩ সালে ইরাক আক্রমণের আগে যুক্তরাষ্ট্র যে প্রস্তুতি নিয়েছিল, এরপর আর এমন সমরাস্ত্রের বহর মধ্যপ্রাচ্যে দেখা যায়নি। 

উত্তেজনা কমাতে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দফায় দফায় মিটিং চললেও দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন ট্রাম্প। সেই পরিকল্পনার অংশ হিসেবে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ভূমধ্যসাগরে প্রবেশ করেছে বলে জানা গেছে।

নির্ভরযোগ্য মেরিটাইম ট্র্যাকিং ডেটা (নৌযান চলাচল সংক্রান্ত তথ্য) অনুযায়ী, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করে ট্রাম্প গত সপ্তাহে এই 'ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ' বা রণতরী বহরটিকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেন।

মেরিটাইম ট্র্যাকিং ওয়েবসাইটগুলো দেখাচ্ছে যে, ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড স্ট্রাইক গ্রুপের অন্তর্ভুক্ত আর্লি বার্ক-ক্লাস ডেস্ট্রয়ার 'ইউএসএস মাহান' মরক্কো ও স্পেনের মধ্যকার পানিপথ জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে।ধারণা করা হচ্ছে, বিমানবাহী রণতরীটির মধ্যপ্রাচ্যে পৌঁছাতে এবং ইরানের বিরুদ্ধে কার্যকর অবস্থানে যেতে আরও বেশ কয়েক দিন সময় লাগবে।

সূত্র: টাইমস অব ইসরাইল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ মিত্র বলল যুক্তরা

1

আলোচনা ফলপ্রসূ হয়েছে, সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা মার্কিন রা

2

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

3

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উ

4

২৪ এর আগস্টের সুখস্মৃতি ফেরাল বাংলাদেশ

5

কপে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে: ফরিদা আখতার

6

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

7

বাবার পথেই হাঁটছেন তারেক রহমান

8

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

9

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

10

রমজানে একদিনে ৯ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালনের রেকর্ড

11

মেসি যেন বিশ্বকাপ না জেতেন প্রার্থনা করেছিলেন রোনালদো

12

আমেরিকার স্থায়ী বাসিন্দা অমিত হাসান-শাকিব খান

13

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত

14

নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান, আলোচনায় রাজি ট্রাম্প

15

ধুরন্ধরের দাপটে 'কেজিএফ ২' -এর রেকর্ড ভাঙল

16

ইমরান খানের পক্ষে আওয়াজ তুলেছেন পাকিস্তানের কিংবদন্তিরা

17

খালিদ বিন ওয়ালিদের বায়োপিক নির্মাণ করবেন ‘গেম অব থ্রোনস’ পরি

18

সেই গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

19

মুক্তির আগেই রেকর্ড গড়ছে যশের ‘টক্সিক’

20