Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম

ডেস্ক নিউজ : দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, প্রতি ভরিতে সোনার দাম ১ হাজার ৬৮০ টাকা বৃদ্ধি পেয়েছে এবং নতুন দাম রবিবার (২ নভেম্বর) থেকে কার্যকর হবে। বাজারে সোনার মূল্য বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের বৃদ্ধি।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট সোনার মূল্য প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।
 
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে। এই মূল্য সমন্বয় দেশে সোনার বাজারে সামঞ্জস্য রাখতে এবং ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য স্বচ্ছতা নিশ্চিত করতে করা হয়েছে।
 
এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে, সবশেষ গত ৩০ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
 
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল ৩১ অক্টোবর থেকে। এ নিয়ে চলতি বছর মোট ৭৩ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৫০ বার, আর কমেছে মাত্র ২৩ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়। চলতি বছর এখন পর্যন্ত ৯ বার সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে বেড়েছে ৬ বার, আর কমেছে মাত্র ৩ বার। আর গত বছর সমন্বয় করা হয়েছিল ৩ বার।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আনন্দে আগের রাতে ঘুম হয়নি প্রভার

1

নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের রানের পাহাড়

2

রাসেলের শূন্যতা পূরণে রেকর্ড দামে কলকাতায় গ্রিন, জানালেন কোচ

3

পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলোচনা ‘চমৎকার’ হয়েছে: ট্রাম্প

4

গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ৪০০ জয়ের মাইলফলক ছুঁলেন জোকোভিচ

5

কুয়েতের কিছু হামলার ঘটনা ইরাক থেকে সংঘটিত হয়েছে

6

হাসিনা যাদের মায়া করে নাই, তাদের উচিত না হাসিনার জন্য মায়া দ

7

সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে: সাদমান

8

২০০ টাকায় বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট, কিনবেন যে উপা

9

৭ জেলায় বজ্রপাতসহ ভারি বর্ষণের সতর্কবার্তা

10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

11

মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

12

নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

13

ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস

14

তারেক রহমানের সঙ্গে কী কথা হলো মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথ

15

জার্মানিতে-আলোচনার-টেবিলে-যুক্তরাষ্ট্র-চীন

16

‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান

17

গণহত্যাকারী নেতারা মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ: শফিকুল আলম

18

রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানা

19

কেন ইউক্রেন যুদ্ধ থামাতে পারছেন না ট্রাম্প?

20