Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিমানমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক নিউজ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটনখাতের উন্নয়নে সৌদি আরবের সাথে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। মন্ত্রী বাংলাদেশের যাত্রী সাধারণের জন্য সৌদি আরবের এয়ারলাইন্সগুলোর সেবার মান আরো উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।  

এ সময় রাষ্ট্রদূত এয়ারলাইন্সগুলোর সেবার মান দ্রুত উন্নয়নের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। রাষ্ট্রদূত সৌদি আরবের এয়ারলাইন্স রিয়াদ এয়ার এর বাংলাদেশে স্টেশন চালু ও ফ্লাইট পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া প্রতিমন্ত্রী ঢাকার পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম থেকেও ফ্লাইট পরিচালনার ব্যাপারে সৌদি আরবের দৃষ্টি আকর্ষণ করেন। 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে একদিনে ৯ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালনের রেকর্ড

1

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্

2

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

3

মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক

4

বড়দিনের আমেজে জয়া আহসান, দিলেন বিশেষ বার্তা

5

এপ্রিলে গাজায় ১ হাজার সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

6

এবার ভারতে ভূমিকম্প

7

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম, লড়বেন ঢাকা-৮ আসনে

8

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন

9

ফেব্রুয়ারির প্রথম ৪ দিনেই এলো ৫০ কোটি ডলার রেমিট্যান্স

10

উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি

11

বাংলাদেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

12

আলু উৎপাদন ও ভোগে বৈচিত্র্য না এলে সমস্যা কাটবে না : বাণিজ্য

13

রাজশাহী ও বগুড়াতে বিপিএল আয়োজন নিয়ে মুশফিকের মন্তব্য

14

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

15

যেসব খাবার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়

16

শীত শেষ হওয়ার আগেই চড়া সবজির বাজার

17

নোবেল পুরস্কার যেহেতু পাইনি, শুধু শান্তি নিয়ে ভাবতে আমি বাধ্

18

নিজ কেন্দ্রে হারলেন মির্জা আব্বাস

19

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহি

20