Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান যুদ্ধ’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান আগ্রাসনে বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের একাধিপত্য বা ‘পেট্রোডলার’ ব্যবস্থার পতন ঘটাতে পারে বলে এক চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছে জার্মানিভিত্তিক বহুজাতিক ব্যাংক ডয়চে ব্যাংক। শুক্রবার (২৭ মার্চ) প্রকাশিত এক বিশেষ গবেষণা প্রতিবেদনে ব্যাংকটি উল্লেখ করেছে যে, এই যুদ্ধ কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি দশকের পর দশক ধরে চলে আসা বৈশ্বিক আর্থিক কাঠামোর ভিত্তি নাড়িয়ে দিতে পারে।

ডয়চে ব্যাংকের গবেষক মল্লিকা সচদেবা এই প্রতিবেদনে উল্লেখ করেছেন, বিশ্বের রিজার্ভ কারেন্সি বা প্রধান সংরক্ষিত মুদ্রা হিসেবে ডলারের যে দাপট, তার পেছনে মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্ব অপরিসীম। তিনি সতর্ক করে বলেন, বর্তমান সংঘাত পেট্রোডলার ব্যবস্থার স্থায়িত্বকে কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে। পেট্রোডলার ব্যবস্থার মূল ভিত্তি হলো যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যকার সেই ঐতিহাসিক চুক্তি, যার মাধ্যমে বিশ্ববাজারে তেল বিক্রির একমাত্র মাধ্যম হিসেবে ডলারকে ব্যবহার করা হয় এবং বিনিময়ে সেই অর্থ পুনরায় যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ওপর এই যুদ্ধ পেট্রোডলারের আধিপত্য ক্ষয়ের জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করতে পারে। ডলারের বিকল্প হিসেবে বিশ্ববাজারে ‘পেট্রো-ইউয়ান’ বা চীনা মুদ্রার উত্থানের পথ এই যুদ্ধের মাধ্যমেই প্রশস্ত হতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি ডলারের বিকল্প খুঁজতে শুরু করে, তবে তা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আর্থিক সক্ষমতার ওপর এক বড় ধরনের আঘাত হিসেবে দেখা দেবে।

সূত্র: মিডল ইস্ট আই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপান আমাদের সামরিক হুমকি দিচ্ছে: চীনের পররাষ্ট্রমন্ত্রী

1

সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মুস্তাফিজ

2

হাঁটুর চোটে মাঠের বাইরে ফরাসি ফরোয়ার্ড, ফিরবেন কবে!

3

বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়া

4

মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

5

ভোটের প্রচারণায় মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ

6

সিরিয়ায় ইসরাইলের হামলার ঘটনায় জাতিসংঘের কড়া নিন্দা

7

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন

8

৪ নারীকে বেগম রোকেয়া পদক দিলেন প্রধান উপদেষ্টা

9

ইসি দায়িত্বশীল আচরণ করছে না: মির্জা আব্বাস

10

ইসরায়েলি সমরাস্ত্রে সাজছে জার্মানি, নেপথ্যে কি?

11

লেবাননে ৭ দিনে ৮৩ শিশুর মৃত্যু, আহত ২৫৪: ইউনিসেফ

12

আজকের মুদ্রার রেট: ১ মার্চ ২০২৬

13

নতুন বছরের প্রথম ২৪ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

14

মিরপুর-২ এ বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

15

গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে কী বলছে রাশিয়া?

16

একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প

17

৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস

18

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

19

এনরিকের সঙ্গে ‘আজীবন চুক্তি’র কথা ভাবছে পিএসজি

20