Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন। মাসুদ সাঈদী বলেন, ‘আজকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

এই দিবসের মূল প্রতিপাদ্য হওয়া উচিত, অন্যায়ের কাছে মাথা নত না করা এবং একুশ যে চেতনা আমাদের শিখিয়েছে, সেই চেতনাকে সব সময় ধারণ করা। আমরা প্রতি বছর এই দিবসটি পালন করে থাকি। দিবসটি আলোচনা সভার মধ্যে থেকে যাচ্ছে, একুশের এই চেতনা আমরা সর্বস্তরে ধারণ করতে পারছি না। যেমন আমরা পালন করছি একুশে ফেব্রুয়ারি।’

তিনি আরও বলেন, আমরা জীবন দিলাম, রক্ত দিলাম বাংলা ভাষার জন্য। মাতৃভাষা দিবস যেখানে হওয়ার কথা ছিল ৮ ফাল্গুন, কিন্তু এখনও পালন হচ্ছে ২১ ফেব্রুয়ারি। বর্তমান সরকার যেমন জনগণের ম্যান্ডেট এবং কাঙ্ক্ষিত একটি সরকার। আমি আশা করি- এই সরকার বিষয়টি ভেবে দেখবে; একুশে ফেব্রুয়ারির পরিবর্তে আমরা যেন ৮ ফাল্গুন পালন করতে পারি। ২১ ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন পালনের মাধ্যমেই ভাষার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শিত হতে পারে।

জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে প্রতি ৭৫ মিনিটে একটি তালাক

1

মঙ্গলবার দুটি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

2

পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ

3

‘এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন’

4

‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

5

জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ শুরু

6

ইমাম ও খতিবদের পেছনে ছিলাম, থাকবো: জামায়াত আমির

7

আজকের মুদ্রার রেট: ২৪ নভেম্বর ২০২৫

8

তারকাদের চলমান বিলাস, কার ভ্যান সবচেয়ে দামি!

9

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির্দেশ

10

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে হরমুজ প্রণালিতে নৌমহড়া

11

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন আ.লীগের মশাল মিছিল

12

আলোচনার মধ্যেই লেবাননের একাধিক শহরে হামলা ইসরাইলের

13

আমদানির সুপারিশে কি পেঁয়াজের দাম কমবে

14

মালয়েশিয়ায় ব্যালট পেতে চরম বিড়ম্বনার শিকার প্রবাসীরা

15

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

16

লিভারের একাংশ কেটে বাদ দেওয়া হলো দীপিকার

17

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

18

আজকের মুদ্রার রেট: ২৮ জানুয়ারি ২০২৬

19

নতুন বছরে শুরু হতে পারে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ

20