Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন আ.লীগের মশাল মিছিল

শান্তা ইসলাম জেলা প্রতিনিধি : নেত্রকোনায় রাতের আধারে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিল হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনা সদর উপজেলায় সিংহের বাংলা ইউনিয়নে বর্নি রোডের মাথায় অনুষ্ঠিত হওয়া মশাল মিছিলের নেতৃত্ব দিয়েছে ওয়ার্ড আ.লীগের সভাপতি রাজদার- এর সত্যতা নিশ্চিত করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

বাংলাদেশ যুবমহিলা লীগ ফেসবুক পেইজে পোষ্ট করা এক মিনিট নয় সেকেন্ডের ভিডিওতে মুখে মাস্ক পরিহিত আনুমানিক ২০-২৫ জনের মতো নেতাকর্মীদের মশাল মিছিলে বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে। ব্যানারে লেখা ছিল- “আইসিটি ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন ও অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনুসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল”।

‘‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “অবৈধ শক্তি, মানি না মানবো না”, “ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর”, ‘‘আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “ইউনুসের দুই গালে, জুতা মারো তালে তালে” এই ধরনের শ্লোগান দিতে দেখা গেছে মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ সংগঠন আ.লীগের নেতাকর্মীদের।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠনের মিছিলের অংশ নেওয়া আ.লীগের নেতাকর্মীদের শনাক্তে কাজ করছে পুলিশ। সিংহের বাংলা ইউনিয়নে বর্নি রোডের মাথায় অনুষ্ঠিত হওয়া মশাল মিছিলের নেতৃত্ব দিয়েছে এক ওয়ার্ড আ.লীগের সভাপতি রাজদার। তাকে সহ অন্যান্যদের গ্রেফতারে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারেন: রিজভী

1

কৃপণ সাকিব, কোয়ালিফায়ার নিশ্চিত এমিরেটসের

2

বিশ্বকাপ না খেললে পাকিস্তানের সম্ভাব্য ক্ষতি ও প্রভাব

3

স্মৃতির পাশে দাঁড়াবে বলে জেমাইমা বিবিএল ছেড়ে দিল, একেই বলে

4

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

5

খারগ দ্বীপে হামলাকারীদের জন্য কঠোর বার্তা ইরানের

6

বাংলাদেশে মন্ত্রী হলে কী সুযোগ সুবিধা পাওয়া যায়?

7

৩০০ কিলোমিটার ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

8

উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল

9

বিয়েতে পারিশ্রমিক ছাড়াই নেচেছিলাম : কার্তিক

10

এপস্টেইন ঝড়ে ক্ষমতাচ্যুত হতে পারেন ব্রিটেনের কিয়ার স্টারমার

11

৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন পাক সাবেক প্রধানমন্ত্রী

12

বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা ভারতের

13

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প

14

সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের ‘মারাত্মক স্বল্পচাপ’ থাকবে

15

ঢাকার আবহাওয়া: ৪ নভেম্বর ২০২৫

16

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

17

আজকের স্বর্ণের দাম: ৫ ফেব্রুয়ারি ২০২৬

18

কয়েক হাজার কুর্দি যোদ্ধার ইরানে প্রবেশের দাবি, যা বললো তেহরা

19

ভেনেজুয়েলার মাদুরো সরকারকে ‘অবৈধ’ বললেন শীর্ষ মার্কিন কূটনীত

20