Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলার ঘটনা ঘটিয়েছে: সালাহউদ্দিন

ডেস্ক নিউজ : যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চৌধুরী। শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু ফ‍্যাসিবাদবিরোধী ঐক‍্য যেন বিনষ্ট না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি ঐক‍্য থাকে, তবে জাতীয়ভাবে এ-জাতীয় ঘটনা প্রতিরোধ করা সম্ভব। যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। 

জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করতে প্রতি দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামে হামলার পরে আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে ব্যবস্থা নেয়নি। নিলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতো না। রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ অঙ্গীকারে বিএনপি এ ঘটনার সুষ্ঠু তদন্তে সহযোগিতা করবে। 

তিনি আরও বলেন, কালকে ইনকিলাব মঞ্চের উদ্যোগে যে ঐক‍্যের ডাক দেয়া হয়েছে, সেখানে যাওয়ার জন‍্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। সেখানে যাবে বিএনপি। হাদির পাশাপাশি আরও হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে এ-জাতীয় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে যদি পতিত ফ‍্যাসিবাদ মনে করে নির্বাচন রুখতে পারবে, সেটা ভুল ধারণা। 

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্সকালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা শেষে রাত ৯টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

1

বাংলাদেশ কি সত্যিই দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?

2

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

3

‘বাংলাদেশ ঠিকই করেছে’— ভারত ইস্যুতে বললেন কিংবদন্তি

4

বিটকয়েনের দামে বড় ধাক্কা, নামল ৭০ হাজার ডলারে

5

‘ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে’

6

ইরান সংঘাতকে ‘ধর্মযুদ্ধে’ রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র–ইস

7

সুখবর পেলেন তাসকিন-মুস্তাফিজ

8

নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের, জানালেন দুই

9

ফুলবাড়ীতে ধানের শীষ মার্কায় ভোট প্রদানে গণ সংযোগ॥

10

নোবেল পুরস্কার যেহেতু পাইনি, শুধু শান্তি নিয়ে ভাবতে আমি বাধ্

11

ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল উইন্ডিজ

12

অনির্বাচিত সরকারের বন্দর বা এলডিসি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার

13

মুথুসামি-জানসেনে ভারতকে প্রোটিয়াদের কঠিন চ্যালেঞ্জ

14

রাতভর হামলা: কিয়েভসহ আট অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়, তাপ-পানি সরব

15

এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়া

16

এমবাপ্পের রেকর্ড ভাঙার পর নিষিদ্ধ হলেন ইয়ামাল

17

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি

18

ভয়াবহ তুষারপাত ও ভারি বৃষ্টিতে আফগানিস্তানে ৬১ জনের মৃত্যু

19

মেসি-রোনালদোকে নিয়ে যে প্রশ্ন মদরিচের ভালো লাগে না

20