Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

এপস্টিনের নথি প্রকাশের বিলে সই করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, তিনি এমন একটি বিলে সই করেছেন যাতে দণ্ডিত যৌন নিপীড়ক জেফরি এপস্টিন-সংক্রান্ত সব নথি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এখন বিচার বিভাগকে ৩০ দিনের মধ্যে নথিগুলো এমনভাবে প্রকাশ করতে হবে, যেন তা সহজে খোঁজা যায় ও ডাউনলোড করা যায়।

এর আগে এসব নথি প্রকাশে ট্রাম্প রাজি ছিলেন না। কিন্তু ভুক্তভোগীদের তীব্র আপত্তি ও নিজের রিপাবলিকান পার্টির চাপের মুখে তিনি গত সপ্তাহে মত বদলাতে বাধ্য হন। তার সমর্থন পাওয়ার পর মঙ্গলবার প্রতিনিধি পরিষদ ও সিনেট— কংগ্রেসের উভয় কক্ষেই বিলটি বিপুল ভোটে অনুমোদিত হয়।

এ বিষয়ে বুধবার (১৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা তার প্রশাসনের সাফল্য আড়াল করতে ইচ্ছাকৃতভাবে এপস্টিন ইস্যুকে সামনে নিয়ে এসেছে।

তিনি লেখেন, ডেমোক্র্যাটদের আসল মুখোশ এবং এপস্টিনের সঙ্গে তাদের যোগসাজশ শিগগিরই প্রকাশ পাবে—কারণ আমি ঠিক এখনই এপস্টিন ফাইল প্রকাশের বিলে সই করেছি! এর আগে প্রতিনিধি পরিষদে ৪২৭–১ ভোটে বিলটি পাস হয়। সিনেটে পৌঁছানোর পর কোনো বিরোধিতা হয়নি—সর্বসম্মতভাবে অনুমোদন দেওয়া হয়।

গত সপ্তাহে এপস্টিনের ব্যক্তিগত সম্পদ–সংক্রান্ত প্রায় ২০ হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়, যার কিছুতে সরাসরি ট্রাম্পের নামও আছে। ট্রাম্পের সঙ্গে এক সময় এপস্টেইনের ভালো সম্পর্ক ছিল। তিনি অবশ্য এপস্টিনের সঙ্গে কোনো ধরনের অনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করে আসছেন। গত সোমবার রাতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এপস্টিনের সঙ্গে রিপাবলিকানদের কোনো সম্পর্কই নেই।

প্রেসিডেন্ট সই করলেও এপস্টিনের সব নথি প্রকাশ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বিল অনুযায়ী, যদি কোনো অংশ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে বা চলমান তদন্তের সঙ্গে সম্পর্কিত হয়, তা নাও প্রকাশ করা হতে পারে।

তথ্যসূত্র: বিবিসি

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

1

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

2

বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?

3

হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ: সালাহউদ

4

আঞ্চলিক সংকট নিরসনে এরদোয়ান ও মোহাম্মদ বিন সালমানের ফোনালাপ

5

প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ

6

ভারতকে হারানোয় বড় পুরস্কার পাচ্ছে পাকিস্তান

7

ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বিপর্যস্ত জনজীবন

8

২০২৬ বিশ্বকাপ ড্রয়ের শীর্ষে আছে যারা

9

বিশ্বকাপে কেনো মেক্সিকোর মুখোমুখি হতে চান না মেসি?

10

খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খ

11

যার অপেক্ষায় বাংলাদেশ, তিনি ফিরছেন: আমীর খসরু

12

দেশের মাটিতে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট অস্ট্রেলিয়া

13

ছাড়পত্র না পাওয়া প্রবাসী ফুটবলারকে নিয়েই বাংলাদেশ ম্যাচের দল

14

‘বিএনপি ও গণতন্ত্র একের অপরের পরিপূরক’

15

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নতুন কমিটি

16

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ই

17

২৮ দিনে প্রবাসী আয় ২৯৪ কোটি ডলার

18

ইমনের বিশ্বকাপ প্রস্তুতি বিপিএলে

19

আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

20