Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

যার অপেক্ষায় বাংলাদেশ, তিনি ফিরছেন: আমীর খসরু

ডেস্ক নিউজ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এলে রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ কারণে দলের নেতা–কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক কর্মশালায় আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

 আমীর খসরু বলেন, বিএনপির দেশ গড়ার, আগামীর দেশ গড়ার যে প্রত্যায়, যে রূপরেখা, যে স্বপ্ন আমাদের নেতা তারেক রহমান সাহেব নিয়েছেন সেটার অংশ হিসেবে আজকের এই দেশ গড়ার কর্মসূচি। আমরা সবাই বেশি আনন্দিত যে, আগামী ২৫ তারিখে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতা যার অপেক্ষায় বাংলাদেশ, যার আগমনে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে গণতন্ত্র, গণতান্ত্রিক অর্ডার ফিরে আনার যে সংগ্রাম বিগত বছরগুলোতে আমরা করেছি।

যার নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে আমরা সফল হয়েছি সেই আন্দোলনের নায়ক, গণতন্ত্রের টর্চ বেয়ারার জনাব তারিখ বাংলাদেশে ইনশাল্লাহ ফিরে আসবেন। নির্বাচনের জন্য দলের নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই নির্বাচনে জয় বিএনপির নয়; এই নির্বাচনের জয় হচ্ছে গণতন্ত্র, বিএনপি হচ্ছে গণতন্ত্রের টর্চ বেয়ারার।

’দেশের বাইরে হওয়া একটি জরিপের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ওই জরিপে মানুষ কেন বিএনপিকে ভোট দিতে চায়—সে প্রশ্নের উত্তরে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নাম এসেছে। পাশাপাশি গণতন্ত্রের ধারক–বাহক হিসেবে বিএনপির নাম উঠে এসেছে। দলের নেতা–কর্মীদের চোখ–কান খোলার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যে রাজনীতি হচ্ছে তা মবোক্রেসির রাজনীতি।

অপরের প্রতি অসম্মান রেখে কথা বলার রাজনীতি। অন্যকে ছোট করার রাজনীতি। যেকোনো অজুহাতে অস্থিতিশীলতা সৃষ্টি করার রাজনীতি। যেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাম্য হতে পারে না। বিএনপি শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতির প্রত্যয় ঘোষণা করেছে। সেখান থেকে সরে দাঁড়ানো যাবে না।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জিয়া হায়দার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঁচকে যুক্তরাষ্ট্রের সামনে এলোমেলো বিশ্বচ্যাম্পিয়ন ভারত

1

ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটার

2

ইরানের বিক্ষোভকে সমর্থন করে মালালার বার্তা

3

বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই: রাহানে

4

৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

5

মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক

6

সিলেট থেকে নির্বাচনের প্রচারণা শুরু করবেন তারেক রহমান

7

দিনাজপুরে সড়ক বিভাগের অভিযান ৫০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ

8

আইনশৃঙ্খলার উন্নতি ও দুর্নীতি দমনই অগ্রাধিকার: তারেক রহমান

9

দ্বিতীয় বিয়ের পর পাকিস্তানি খেলোড়ারের বিরুদ্ধে খুনের অভিযোগ!

10

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে তীব্র জ্বালানি সংকটে কিউবা

11

আমরা এমন একটি সংসদ চাই, যেখানে মানুষের কথা বলা হবে: সালাহউদ্

12

এবার কোয়ান্টাম অস্ত্র নির্মাণ চীনের!

13

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর : ইসি সচিব

14

ইমরান খানের সুচিকিৎসার দাবি, পিটিআই সমর্থকদের পার্লামেন্টের

15

কত ভোট পেলেন তাসনিম জারা

16

খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

17

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরা

18

মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

19

প্রথম কর্মদিবসে মির্জা ফখরুল / আমাদের যে প্রতিশ্রুতি, সেটা প

20