Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

আমিরাতে গেম খেলে ৫০ লাখ টাকার বেশি পেলেন বাংলাদেশি প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিটের ‘হায়ার অ্যান্ড লোয়ার’ গেম জিতেছেন মোহাম্মদ ইলিয়াস নামে এক বাংলাদেশি প্রবাসী। তিনি সেখানকার আল আইনে থাকেন। গেমের পুরস্কার হিসেবে ইলিয়াস পেয়েছেন ১ লাখ ৫০ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৫০ লাখ টাকার বেশি।

বিগ টিকিটের এই গেমে আটটি কার্ড থাকে। যেগুলোতে নাম্বার থাকে। এই নাম্বারগুলো লুকানো থাকে। এই গেমের জন্য চারজন প্রতিযোগীকে বাঁছাই করা হয়। যে চারজন অংশ নিয়েছিলেন তাদের সবাই নিশ্চিতভাবে ৫০ হাজার দিরহাম করে পেয়েছিলেন। এরপর গেমে কত দূর যেতে পারেন সেটির ওপর বাকি অর্থ নির্ধারিত হয়। বাংলাদেশি মোহাম্মদ ইলিয়াসের গেমটি শুরু হয় ভালোভাবে। প্রথমেই তিনি পান ৮ নম্বর কার্ডটি। যা তার গেমকে সহজ করে দেয়।
 
পরের কার্ডের নম্বর যে কম হবে সেটি তিনি নিশ্চিত ছিলেন। এরপর তিনি পান ৫ নম্বর কার্ডটি। আগের কার্ডের নম্বরের তুলনায় এটি কম হবে সেটি নিশ্চিত ছিলেন ইলিয়াস। ফলে তিনি সহজেই বলতে পেরেছিলেন পরের কার্ডের নম্বর কম। দ্বিতীয় ধাপে সহজ উত্তর দিতে পারায় তিনি ৯০ হাজার দিরহাম পেয়ে যান। এরপর যথাক্রমে আরও ছয়টি কার্ডের নম্বর সঠিকভাবে বলতে পেরে তিনি সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার দিরহাম জিতে নেন।

হায়ার অ্যান্ড লোয়ার গেম কীভাবে খেলা হয়? মূলত প্রথমে একটি কার্ড দেওয়া হয়। যেখানে একটি নম্বর থাকে। পরে আরেকটি কার্ড দিয়ে জিজ্ঞেস করা হয় এই কার্ডটির নম্বর আপনার আগের কার্ডের নম্বরের চেয়ে কম নাকি বেশি। যদি প্রতিযোগী সহজ উত্তর দিতে পারে তাহলে পরবর্তী কার্ড দেওয়া হয়। আর ভুল উত্তর দিলে গেম সেখানেই শেষ হয়।

সূত্র: গালফ নিউজ

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান শুরুর তারিখ ঘোষণা করল ওমান

1

আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর

2

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

3

অভিবাসনবিরোধী অভিযানে ৫ বছরের শিশুকে আটক করল যুক্তরাষ্ট্র

4

তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহা

5

পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ

6

কুপিয়ানস্ক শহর পুনরুদ্ধারের দাবি ইউক্রেনীয় বাহিনীর

7

নিজ দলের কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ আন্দালিব প

8

পাকিস্তানি প্লেয়ার ইস্যুতে আইপিএল-সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক ক

9

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

10

‘মাদক চক্রের নেতার’ সঙ্গে বৈঠকে সম্মানিত বোধ করছেন ট্রাম্প!

11

ফ্লেমিংগোর আগমনে মুখর ইরানের উপকূল

12

নাগরিকত্ব কেড়ে নিচ্ছে কেন্দ্র, শেষ রক্তবিন্দু দিয়েও লড়বেন মম

13

পুরুষের ত্বকের যত্নে যে কাজগুলো করা জরুরি

14

আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

15

ভূমিধসের সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণ এড়ানোর পরামর্শ

16

হাদি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

17

খনিজ সম্পদের নতুন ‘পাওয়ার হাউস’ হওয়ার পথে সৌদি

18

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ,

19

মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশ

20