Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ রুশ পতাকাবাহী কয়েকটি ট্যাংকারে সাম্প্রতিক হামলার পর ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে ইউক্রেনকে সমুদ্র থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এতে দেশটি সমুদ্রপথে কোনো কর্মকাণ্ড চালাতে পারবে না।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, রুশ জাহাজে হামলা ইউক্রেনীয় বাহিনীর ‘দস্যুতা’ ছাড়া কিছুই নয়। তার মতে, এমন হামলা চলতে থাকলে রাশিয়া প্রথমে ইউক্রেনের বন্দর ও সেখানে আসা জাহাজে আঘাত হানবে।

তিনি আরও বলেন, যদি ইউক্রেন এই ধরনের কর্মকাণ্ড না থামায়, তাহলে রাশিয়া তাদের আরেকটি বিকল্প বিবেচনা করতে পারে—ইউক্রেনকে সহায়তা করা দেশগুলোর জাহাজেও হামলা চালানো। তবে তিনি এটিও পরিষ্কার করেন যে, এখনই এমন হামলার সিদ্ধান্ত নেওয়া হয়নি; শুধু সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

পুতিনের ভাষায়, সবচেয়ে বড় বিকল্প হলো ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা। তখন এ ধরনের দস্যুতা আর সম্ভব হবে না।

সম্প্রতি সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার অন্তত তিনটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, এসব হামলাতেই জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে এবং শান্তিচুক্তির সম্ভাবনা খুঁজতে মস্কো সফর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জের্ড ক্রুসনার। টানা পাঁচ ঘণ্টা আলোচনা চললেও তাতে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উসাকোভ।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান

1

বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে জানতে চেয়েছেন নতুন প্রবাসী কল্যাণ

2

অসহায় এক মিনতি নিয়ে তোমার সামনে হাত তুলেছি

3

ভারত-পাকিস্তান ম্যাচ গড়ল নতুন রেকর্ড

4

সেতু থেকে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

5

বিয়ের পরদিনই মক্কায় প্রিয়াঙ্কা

6

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

7

যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারা হাদির ওপর হামলার ঘটনা

8

মাদুরোর বিচার করতে হলে ভেনেজুয়েলায় করা উচিত, যুক্তরাষ্ট্রে

9

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু

10

রমজানের রোজা ফরজ হয়েছিল কখন?

11

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে মধ্যস্থতা নয়, তবে বন্ধুত্বের হাত বা

12

রাশিয়ার তেলবাহী জাহাজের ভারতীয় ক্যাপ্টেনকে হেফাজতে নিলো ফ্রা

13

৩০০ আসনে কেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি, ভোটগ্রহণ কর্মকর্তা ৭ লাখ ৮৫

14

ফ্ল্যাটের সঙ্গে আরও এক কোটি টাকা পাবে হাদির পরিবার

15

রমজানে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি

16

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

17

কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার

18

নিজের লিগ্যাসি নিজেই নষ্ট করছেন সালাহ: রুনি

19

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে: ইশরা

20