Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক : বড়দিন উপলক্ষ্যে নিজ দেশের মানুষের উদ্দেশে দেওয়া বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, “আমাদের জন্য রাশিয়া এতে দুর্ভোগ বইয়ে আনলেও, তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস দখল ও সেখানে বোমা হামলা করতে পারেনি। তা হলো— ইউক্রেনীয়দের মন, একে অপরের প্রতি বিশ্বাস এবং ঐক্য।”

সরাসরি নাম উচ্চারণ না করে পুতিনের মৃত্যু কামনা করে জেলেনস্কি বলেছেন, “আজ, আমরা সবাই একটি স্বপ্নই দেখি, সবার জন্য আমাদের একটাই প্রত্যাশা, ‘তার ধ্বংস (মৃত্যু) হোক’। বড়দিনের আগ মুহূর্তে ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে তিনজন নিহত ও বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বড়দিনের আগে এমন হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, “ক্রিসমাসের আগের সন্ধ্যায়, রাশিয়া আবারও দেখিয়েছে সত্যিকার অর্থে তারা কারা। রাশিয়া ব্যাপক বোমাবর্ষণ করেছে। শতশত শহীদ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, কিনঝাল মিসাইল দিয়ে হামলা চালিয়ছে— সবকিছু ব্যবহার করেছে। ধর্মহীনরা এভাবেই আঘাত হানে।”

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালানোর নির্দেশ দেন পুতিন। এরপর প্রায় তিন বছর ধরে ইউক্রেনে যুদ্ধ করছে তার সেনারা। এই সময়ে ইউক্রেনের ২০ শতাংশ অঞ্চল দখল করেছে রাশিয়া। 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় একই ফ্রেমে বন্দি মেসি ও শাহরুখ

1

আচরণবিধি লঙ্ঘনের শোকজের জবাব দিলেন সারজিস ও নওশাদ

2

আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার

3

মালিঙ্গার সাফল্যে কীভাবে জড়িয়ে মুশফিক, সঠিক উত্তরে মিলবে উপহ

4

নির্বাচন নিয়ে জামায়াত মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে: মির্

5

স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরান, সহায়তার জন্য প্রস্তুত যুক্তরাষ

6

বোচাগঞ্জে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল

7

ইংল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর

8

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

9

শীতে যে তিন অভ্যাস শরীরকে উষ্ণ রাখবে

10

নতুন বছরের প্রথম ২৪ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

11

পিএসএলে বাড়ছে দল সংখ্যা

12

বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের

13

এপস্টেইন কেলেঙ্কারিতে ক্লিনটন দম্পতি, নতুন নথি ঘিরে তোলপাড়

14

খালেদা জিয়ার শোক বইতে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

15

স্মৃতির পাশে দাঁড়াবে বলে জেমাইমা বিবিএল ছেড়ে দিল, একেই বলে

16

ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের দাপট

17

নির্বাচনের বিষয়ে আগের সব অপবাদ থেকে মুক্ত হতে চাই : সিইসি

18

গিল ও জিতেশ শর্মাকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল

19

ফেসবুকে আবেগঘন পোস্ট, প্রশংসায় ভাসছেন সাফা কবির

20