Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপি মহাসচিব

ডেস্ক নিউজ : জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই মহলটি রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না। জিয়াউর রহমান সাহেব তাদের সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার। তারা প্রথমে আইডিএল (ইসলামিক ডেমোক্রেটিক লীগ) নামে এসেছিল। তারপরে তারা বিএনপির সঙ্গে কাজ করেছে। বিএনপিও তাদের নিয়ে কাজ করেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্ভাগ্যক্রমে গত ১০ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে (ডাকসু)- ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল। শুনেছি এগুলো, জানা নেই আমার। অর্থাৎ ছাত্রলীগ সেজে তারা সেখানে ছিল। তো এই ধরনের কাজ তো আমরা করতে পারি না। আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি।’
 
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মির্জা ফখরুল এ সময় বিএনপির ত্যাগের কথা উল্লেখ করে বলেন, আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের ২০ হাজার লোককে হত্যা করা হয়েছে। প্রায় ১৭০০ মানুষকে—নেতা, আমাদের এমপিসহ গুম করে দেওয়া হয়েছে। আমরা ২০০, ৩০০, ৪০০ মামলা নিয়ে ১১ বার জেলে গেছি। কিন্তু একটা বিষয়ে আমরা স্থির থেকেছি, যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসিডেন্ট শারাকে হত্যার ইসলামিক স্টেটের দুটি ষড়যন্ত্র ব্য

1

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন, ১ দিনে ডিএমপির ৮৬

2

পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নও

3

ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা

4

ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানাল ইনকিলাব মঞ্চ

5

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: প

6

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি

7

জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

8

জ্বালানি তেলের দাম বাড়াল ইরান, অস্থিরতার আশঙ্কা

9

সখিপুরে প্রতিপক্ষের জমি দখল করে গণকবরস্থান নির্মাণের অভিযোগ

10

বিশ্বকাপ না খেললে পাকিস্তানের সম্ভাব্য ক্ষতি ও প্রভাব

11

হান্নান-আসিফদের ক্ষমা চাইতে হবে: নাছির

12

গ্রেপ্তার হওয়া সুরভীকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ

13

আজকের মুদ্রার রেট: ১১ জানুয়ারি ২০২৬

14

মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় ঐকমত্যে এরদোয়ান ও সৌদি যুবর

15

ভারতের সাথে নিউজিল্যান্ডের মুক্ত বাণিজ্য চুক্তি

16

খামেনি নিহত হয়েছেন, পাওয়া গেছে তার মরদেহ!

17

লাভ জিহাদ ইস্যুতে বিজেপি-আরএসএসকে ওপেন চ্যালেঞ্জ ওয়াইসির

18

২৭ বছরের স্বপ্নটা আপনি ১ সেকেন্ডে নষ্ট করে দিলেন: মোহাম্মদ স

19

চীনে নবনির্মিত সেতু ধসে পড়ল যেভাবে (ভিডিও)

20