Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রথম সেশনে ৩ উইকেট হারাল বাংলাদেশ, শান্তর অর্ধশতক

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম সেশনে ৩ উইকেট হারানো বাংলাদেশ তাকিয়ে শান্ত-লিটন দাসের জুটির দিকে। লাঞ্চের বিরতির আগে ১১১ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৪৭ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬১ রানের লিড পেয়েছে। অধিনায়ক শান্ত ৬৯ বলে ১০ চারে ৬১ রানে ব্যাট করছেন। সঙ্গী লিটনের সংগ্রহ ২৪ বলে ১৯ রান। জন্মদিনটা রাঙানোর সুযোগ ছিল জয়ের। আগের দিন ১৬৯ রানে অপরাজিত থাকা এই ওপেনার হারালেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির সুযোগ। আজ আর মাত্র ২ রান যোগ করে ম্যাকার্থির বলে উইকেটের পেছনে  ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন তিনি।

১৪তম সেঞ্চুরি পেতে পারতেন মুমিনুল হক। কিন্তু ম্যাকার্থির পরের ওভারে বালবার্নিকে ক্যাচ দিয়েছেন তিনিও। তাতেই থেমেছে ১৩২ বলে ৫ চার ও ২ ছক্কায় খেলা ৮২ রানের ইনিংসটি। ৯৯তম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ মুশফিক। সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার।

৫২ বলে ২৩ রান করে হামফ্রিসের বলে ক্যাচ দিয়েছেন বালবার্নির হাতে। সকালে একের পর এক উইকেট হারানোর মাঝেই সাবলীল ব্যাটিং করেছেন অধিনায়ক শান্ত। ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতকের দেখা পেয়েছেন টাইগার দলপতি। টি-টোয়েন্টি অধিনায়ক লিটনের সঙ্গে দলের লিড বাড়িয়ে নিচ্ছেন তিনি।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের জন্য ‘সুন্দরী নারী’ না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমক

1

খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খ

2

জাপানে যাওয়ার প্রায় ৫ লাখ ফ্লাইট বাতিল করল চীন

3

বিমানের অন্দরে ‘ঘনিষ্ঠ’ কারিনা-হৃতিক

4

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

5

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৬৫ শতাংশ

6

এবার কোয়ান্টাম অস্ত্র নির্মাণ চীনের!

7

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানাল ভারত ও চীন

8

‘যুক্তরাষ্ট্রের পেট্রোডলার সাম্রাজ্যের অবসান ঘটাতে পারে ইরান

9

রমজানে সারা দিন চনমনে থাকতে চান? সাহরির পর ভুলেও যা করবেন না

10

টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী

11

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কমলো মেট্রোরেল প্রকল্পের ব্যয়

12

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্

13

ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরিতে ছয় দফা অগ্ন্যুৎপাত, উচ্চ সতর

14

প্রথমবারের মতো শহীদ মিনারে যাবেন জামায়াত আমির

15

এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা

16

পদ্মা সেতুতে টোল আদায়ে ইতিহাস

17

বিভিন্ন এলাকায় আ.লীগ কার্যালয় খোলার সাহস কোথায় পেল, প্রশ্ন ম

18

১৯ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

19

যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ মেট্রিক টন গম কিনবে বাংলাদেশ

20