Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরিতে ছয় দফা অগ্ন্যুৎপাত, উচ্চ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে অবস্থিত সেমেরু আগ্নেয়গিরিতে রবিবার ভোরে টানা ছয়বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়ছাই পর্বতের শীর্ষ থেকে প্রায় এক হাজার ২০০ মিটার (৩,৯৩৭ ফুট) উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা নিউজ এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, গত কয়েক বছর ধরে সক্রিয় থাকা এই আগ্নেয়গিরিটি বর্তমানে সতর্কতার তৃতীয় স্তর বা লেভেল–৩ পর্যায়ে রয়েছে। লুমাজাং ও মালাং জেলার সীমানায় অবস্থিত সেমেরুতে স্থানীয় সময় ভোর ৫টা ৪৬ মিনিটে প্রথম অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়।

 

লুমাজাংয়ের সেমেরু পর্যবেক্ষণ পোস্টের কর্মকর্তা লিসওয়ান্তো বলেন, অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরির চূড়া থেকে প্রায় এক হাজার ২০০ মিটার উঁচু পর্যন্ত ধোঁয়া ও ছাইয়ের দৃশ্য দেখা গেছে।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপর্যয় প্রশমন কেন্দ্র (পিভিএমবিজি) জনসাধারণকে সতর্ক করে জানায়, সেমেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে বেসুক কোবোকান এলাকার ভেতরে চূড়া থেকে ১৩ কিলোমিটার (৮ মাইল) এলাকাজুড়ে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

পাশাপাশি, আগ্নেয়শিলার খণ্ড উড়ে আসার ঝুঁকি থাকায় মূল ক্রেটার থেকে পাঁচ কিলোমিটার (৩.১১ মাইল) ব্যাসার্ধের ভেতর প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জানা যায়, অগ্ন্যুৎপাতের ধোঁয়া–ছাইয়ের স্তম্ভ বিভিন্ন সময়ে ৫০০ মিটার (১,৬৪০ ফুট) থেকে এক হাজার ২০০ মিটার উচ্চতা পর্যন্ত ওঠে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৭৬ মিটার (১২,০৬০ ফুট) উঁচু সেমেরু ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি, যার অগ্ন্যুৎপাত অতীতে বহু মানুষের প্রাণহানির কারণ হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় বা ‘রিং অব ফায়ার’ অঞ্চলের ওপর অবস্থিত ইন্দোনেশিয়ায় ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ফলে দেশটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকির মধ্যে থাকে সবসময়।

সূত্র : আনাদোলু এজেন্সির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় দুর্ভিক্ষ নেই, তবে পরিস্থিতি ‘সংকটাপন্ন’: জাতিসংঘ

1

প্রধানমন্ত্রীর পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা

2

মধ্য মেক্সিকোতে ফুটবল মাঠে সশস্ত্র হামলায় নিহত ১১

3

আরশের সঙ্গে ‘রোমান্টিক মুডে’ সুনেরাহ, নেপথ্যে কী?

4

আজকের মুদ্রার রেট: ২ নভেম্বর ২০২৫

5

ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

6

২৯৭ আসনের গেজেট প্রকাশ

7

দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা একটি চ্যালেঞ্জ : পানিসম্পদমন্ত

8

তার মতো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার : জয়া আহস

9

ক্রিকেটে বিশ্বকাপ বয়কটের নজির এবারই প্রথম নয়

10

বিবিসির খবর / পাকিস্তানি প্লেয়ারদের দ্য হান্ড্রেডে ভারতীয় মা

11

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে জোবাইদা ও জাইমা

12

২১ মাস বয়স থেকে মডেলিং, ‘ধুরন্ধর’ সিনেমার সারা অর্জুনের!

13

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার

14

বিয়ের পরিকল্পনা নিয়ে কী বললেন শ্রদ্ধা কাপুর?

15

নোয়াখালী-২ আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী চেয়ে বিক্ষোভ

16

ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান

17

তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ পরিকল্পিত

18

কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

19

সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

20