Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

গাজার ৭৬ শতাংশ ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক সংকট কমছে না। বরং ইসরায়েল চুক্তি রক্ষা না করায় সংকট ভয়াবহভাবে বাড়ছে। একদিকে নানা অজুহাতে হামলা করছে, অন্যদিকে ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিচ্ছে না দেশটি।

শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ১০ থেকে ৩১ অক্টোবরের মধ্যে ৩ হাজার ২০৩টি বাণিজ্যিক ও ত্রাণ ট্রাক গাজায় সরবরাহ পৌঁছাতে পেরেছে। অর্থাৎ, প্রতিদিন গড়ে ১৪৫টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে। যা যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত দৈনিক ৬০০ ট্রাকের মাত্র ২৪ শতাংশ।

 

দুই বছর সামরিক হামলায় ফিলিস্তিনিদের বাড়িঘর ও আশপাশের এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ায় অনেক পরিবার মাথা গোঁজার জায়গাও হারিয়েছে। সমগ্র গাজা খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহের ঘাটতির মুখে পড়েছে। 

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বিমান হামলা ও ইসরায়েলি ড্রোনের কারণে হলুদ রেখার কাছাকাছি কিছুস্থানে পৌঁছাতে তাদের সমস্যা হচ্ছে।

গাজার সরকারি গণমাধ্যম অভিযোগ করেছে, পরিকল্পিতভাবেই ইসরায়েলি দখলদার বাহিনী ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকগুলোকে বাধা দিচ্ছে। এর ফলে ২৪ লাখেরও বেশি মানুষের মানবিক সংকট ভয়াবহভাবে বেড়েছে।

জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন, ইসরায়েল কর্তৃপক্ষের নির্দেশিত রুট পরিবর্তনের কারণে সাহায্য সংগ্রহ কমেছে, ত্রাণ পৌঁছানো বাধাগ্রস্থ হচ্ছে। আরও মানবিক সহায়তা পরিবহনে অতিরিক্ত ক্রসিং ও অভ্যন্তরীণ রুট প্রয়োজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯৪ জন।

এদিকে, নিহত ইসরায়েলি বন্দীদের মরদেহ ফেরত না দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল। তবে হামাস বলছে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি অনুসন্ধানে সহায়তা করার জন্য ভারী যন্ত্রপাতি ও বুলডোজারের প্রবেশেও ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞা দিয়েছে। যে কারণে উদ্ধার প্রচেষ্টা কঠিন হয়ে পড়েছে। 

সূত্র: আল-জাজিরা


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

1

আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ

2

প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান

3

তারেক রহমানকে আগে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে হবে

4

কৃষকদের কথা ভেবে আমরা পেঁয়াজ আমদানি করতে দিইনি : কৃষি উপদেষ্

5

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমির-ঘেরা কারাগার বানাবে ইসরাইল

6

হামজা-শমিতরা কঠিন কাজটাই সহজ করে দিয়েছে

7

তোমার বাবা কিংবা বলি তারকা কাউকেই ভয় পাই না, জাহ্নবী বিতর্কে

8

শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল ব

9

‘ভারত আইনগতভাবে হাসিনাকে প্রত্যর্পণে বাধ্য’

10

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

11

নেত্রকোনায় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ২৫, প্রত্যাহার ৩

12

বিশ্বকাপে একই মাঠে ৩ ম্যাচ খেলবে বাংলাদেশ, যা বললেন লিটন

13

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, পাইলট নিহত

14

উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি

15

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

16

সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না: তাপসী

17

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন

18

বাংলাদেশকে ভুল পথে নিয়েছে পাকিস্তান, দাবি ভারতীয় ক্রিকেটারের

19

লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের

20