Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আকাশে উড্ডয়নের সময় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।

 স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, রোববার (২৮ ডিসেম্বর)  বেলা ১১টা ২৫ মিনিটে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশসীমায় হেলিকপ্টার দুটি সংঘর্ষে জড়ায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

হামোন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, দুর্ঘটনার পর একটি হেলিকপ্টার দ্রুত ঘূর্ণায়মান অবস্থায় মাটির দিকে আছড়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা একটি হেলিকপ্টারে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, আকাশে মুখোমুখি সংঘর্ষে পড়া হেলিকপ্টার দুটি ছিল এন্সট্রম এফ-২৮এ এবং এন্সট্রম ২৮০সি মডেলের। প্রতিটি হেলিকপ্টারে কেবল একজন করে পাইলট ছিলেন। সংঘর্ষের পর একজন পাইলট ঘটনাস্থলেই মারা যান, আর অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ প্রধান কেভিন ফ্রিল জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করবে।

প্রায় ১৫ হাজার জনসংখ্যার শহর হামোন্টন নিউ জার্সির আটলান্টিক কাউন্টিতে অবস্থিত। এটি ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পূর্বে। কৃষিভিত্তিক ঐতিহ্যের জন্য পরিচিত এই শহরের কাছেই রয়েছে বিশাল বনাঞ্চল পাইনের ব্যারেন্স।

গত জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়। এফএএ’র তথ্যানুযায়ী, গত তিন বছরে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনার হার কমেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্ল্যাকআউটের’ কবলে গ্রিনল্যান্ড

1

নরসিংদী-২ আসনে মনোনয়ন জমা দিলেন ড. আব্দুল মঈন খান

2

শহীদ ওসমান হাদিদের ঋণ শোধে যে প্রত্যয় তারেক রহমানের

3

মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

4

বুন্দেসলিগায় বায়ার্নের গোলের রেকর্ড

5

২০২৬ বিশ্বকাপ ড্রয়ের শীর্ষে আছে যারা

6

চূড়ান্ত নিবন্ধন পেল ৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক

7

রাজস্ব আদায় সংক্রান্ত ৫টি অধ্যাদেশ পরিণত হচ্ছে আইনে, খসড়া অ

8

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শশী থারুর

9

বাড়িতে গোলাপজাম তৈরির সহজ রেসিপি

10

ওজন কমাতে চান, শসা খান

11

রিয়াল মাদ্রিদ যেন জিততেই ভুলে গেছে

12

ট্রাম্পকে ব্যঙ্গ করে অ্যানিমেশন ভিডিও, নেট দুনিয়ায় তোলপাড়

13

নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান, আলোচনায় রাজি ট্রাম্প

14

দেশে ফেরার সিদ্ধান্ত ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’, জানালেন তারেক

15

ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই

16

‘বিজেপি এসআইআর-কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে’

17

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

18

ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

19

হাদিকে নিয়ে লেখার পর থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : অ

20