Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

মোদিকে আরও একবার বোল্ড করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : পুরনো বন্ধু নরেন্দ্র মোদিকে আবারও বোল্ড আউট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে তিনি ফের হাটে হাড়ি ভেঙেছেন। এমন দাবি ট্রাম্প করেছেন, যা মোদির আত্মসম্মানে বহুদিন ধরেই আঘাত করে আসছে।

ট্রাম্প আরও একবার দাবি করেছেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যেকার উত্তেজনা কমাতে সাহায্য করেছিলেন। এই বিষয়ে তিনি তার পুরোনো বক্তব্যই পুনরাবৃত্তি করেছেন। ট্রাম্প জানিয়েছেন, উভয় দেশকে ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পরই সংঘাত থেমে যায়। ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি তাকে ফোন করে নিশ্চিত করেছিলেন যে আমরা আর যুদ্ধে যাচ্ছি না।

 

যদিও ভারত সরকার ধারাবাহিকভাবেই যেকোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতার বিষয়টি অস্বীকার করে আসছে। যদিও মে মাসে ভারত-পাক সংঘাত থামানোয় সাহায্য করার এই দাবিটি ট্রাম্প এ পর্যন্ত ৬০ বারেরও বেশিবার পুনরাবৃত্তি করেছেন।

বুধবার মার্কিন-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, আমি বিরোধ মেটাতে ভালো, আমি সবসময়ই ভালো ছিলাম। ভারত, পাকিস্তান... তারা পরমাণু অস্ত্র নিয়ে যুদ্ধে যেতে চলেছিল।

তিনি জানান, সেই সময় তিনি দুই পরমাণু-সক্ষম প্রতিবেশী দেশকে বলেছিলেন, আপনারা যুদ্ধ করতে পারেন, তবে আমি প্রতিটি দেশের উপর ৩৫০ শতাংশ শুল্ক চাপাচ্ছি। আমেরিকার সঙ্গে আর কোনো বাণিজ্য নয়। ট্রাম্প দাবি করেন, দুই দেশই তাঁকে অনুরোধ করেছিল যাতে তিনি এমনটা না করেন। কিন্তু তিনি স্পষ্ট করে দেন যে লক্ষ লক্ষ মানুষ নিহত হবেন এবং পারমাণবিক ধূলিকণা লস অ্যাঞ্জেলেসের উপর ভাসবে, এটা তিনি হতে দিতে পারেন না।

এরপর ট্রাম্প দাবি করেন যে তিনি নাকি মোদির কাছ থেকে ফোন পেয়েছিলেন। মোদি তাকে ফোন করে বলেন, আমরা আর যুদ্ধে যাচ্ছি না। এই ঘটনার পর ট্রাম্প মোদিকে ধন্যবাদ জানিয়ে একটি চুক্তি করতে প্রস্তুত বলে জানান। একই সঙ্গে তিনি আরও দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও তাকে ফোন করে লক্ষ লক্ষ জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়েছিলেন।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সঠিকভাবে’ হিজাব না পরায় গ্রেফতার আফগান তরুণী, ১৩ দিন পর মুক

1

নরসিংদী-২ আসনে মনোনয়ন জমা দিলেন ড. আব্দুল মঈন খান

2

অধিনায়ক হয়ে পর্তুগালের স্কোয়াডে ফিরছেন রোনালদো, প্রতিপক্ষ কা

3

ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হলেন কিরিলো বুদানভ

4

মা হওয়ার পর শুটিংয়ে ফিরলেন কিয়ারা

5

নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

7

যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা

8

অমুসলিম ও উপজাতি প্রার্থী দিতে পারে জামায়াত

9

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

10

গোল্ডেন বুট হাতে পেয়ে এমবাপে বললেন, ‘অনেকবার জিততে চাই’

11

ইউটিউব ভিউয়ে শীর্ষে জোভান-তটিনীর নাটক

12

অবৈধভাবে মজুত করা ২ লক্ষাধিক লিটার জ্বালানি তেল উদ্ধার: জ্বা

13

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছ

14

১৯ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

15

ভারতে খেলতে বাংলাদেশকে বাধ্য করা যাবে না: ক্রীড়া উপদেষ্টা

16

আটদিনে প্রবাসী আয় এলো ৯১৯৮ হাজার কোটি টাকা

17

রাশিয়ার গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলনে পরিকল্পনা তৈরির নির্দেশ প

18

১৫ নভেম্বর ২০২৫: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

19

২০২৫ সালে নজর কাড়লেন যেসব অভিনেত্রী

20