Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ার গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলনে পরিকল্পনা তৈরির নির্দেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক : গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ খননের দৌড়ে এবার এগিয়ে আসছে রাশিয়া। বিরল খনিজ উত্তোলনের রূপরেখা তৈরির জন্য মঙ্গলবার (৪ নভেম্বর) রুশ ক্যাবিনেটকে নির্দেশনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিশ্বের পরাশক্তিগুলোর জন্য সম্প্রতি সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয় হয়ে দাঁড়িয়েছে বিরল খনিজের দখল। স্মার্টফোন, বৈদ্যুতিক বাহন এবং অত্যাধুনিক অস্ত্র নির্মাণে বিরল খনিজ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। রুশ ভূখণ্ডের বিরল খনিজ আহরণের পরিকল্পনা তৈরির জন্য ডিসেম্বরের ১ তারিখ সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট।

বিরল খনিজ প্রকল্পে যুক্তরাষ্ট্রের অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। তবে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে মতবিরোধের জেরে এখনও কোনও অগ্রগতি দেখা যায়নি। পুতিনের সর্বশেষ নির্দেশনায় অবশ্য বিরল খনিজ নিয়ে বিস্তারিত পরিকল্পনার কোনও তথ্য প্রকাশ করেনি ক্রেমলিন।

এছাড়া, সর্বশেষ সভায় রুশ মন্ত্রীদের জন্য নির্দেশনা ও কাজের একটি তালিকা ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে সীমান্ত যোগাযোগ বিকাশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন পুতিন।

ইউক্রেনে চলমান রুশ সামরিক আগ্রাসনকে ঘিরে পশ্চিমাদের বিধিনিষেধের জালে আটকা পড়ে রয়েছে মস্কো। এরপর থেকেই রাশিয়ার দূর প্রাচ্যের প্রতিবেশী চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উত্তরোত্তর গাঢ় হচ্ছে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা নিয়ে পেন্টাগনের দাবিকে মিথ্যা বলে দাবি মার্কিন সেন

1

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

2

নির্বাচনে প্রার্থীদের কর সেবায় এনবিআরের বিশেষ হেল্প ডেস্ক

3

বাবরের অধিনায়কত্বে মুগ্ধ অস্ট্রেলিয়ান তারকা

4

টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ

5

চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করে ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্

6

সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে: সাদমান

7

আজকের খেলার সূচি

8

‘৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণা...’, হাসপাতালে বিক্রান্তের স্ত্রীর ভ

9

‘দেশু ৭’ সিনেমায় থাকছেন অনির্বাণ, এবার দেবের পরিচালনায় শুভশ্

10

নারীরা নামাজের জন্য মসজিদে যেতে পারবে?

11

টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ১০ জন উদ্

12

হোবার্ট পুরুষ দল প্রথম বিগ ব্যাশ জেতার এক বছরের মধ্যেই আক্ষে

13

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতা

14

স্বামীসহ নায়িকা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

15

বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে কোনো কোনো দ

16

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

17

একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

18

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

19

বিগ ব্যাশে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ

20