Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণা...’, হাসপাতালে বিক্রান্তের স্ত্রীর ভয়ংকর পরিস্থিতি!

বিনোদন ডেক্স : ছোট পর্দা হোক বা বড় পর্দা— অভিনেতা বিক্রান্ত ম্যাসি সর্বত্র তাঁর অভিনয়-দক্ষতা দেখিয়েছেন বারবার। তবে ব্যক্তিগত জীবনে সব সময়ই রেখেছেন খানিক রাখঢাক। ২০২৪ সালে পুত্র বর্ধনকে স্বাগত জানিয়েছেন তাঁরা। ছেলের জন্মের এত বছর পরে বিক্রান্ত সেই মুহূর্তের কথা তুলে ধরেছেন।

তাঁর স্ত্রীর প্রসবযন্ত্রণার মুহূর্ত বদলে দিয়েছিল বিক্রান্তের জীবন। স্ত্রীকে যন্ত্রণায় কাতরাতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অভিনেতা। সম্প্রতি, এক সাক্ষাৎকারে বিক্রান্ত তাঁর পিতৃত্বকালীন সময়ের জার্নি নিয়ে মুখ খুললেন। একজন মায়ের অবদান বাবার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাঁর স্ত্রী কিভাবে ৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণা সহ্য করেছিলেন, সেই বিষয়েও মুখ খুললেন অভিনেতা।

বিক্রান্ত জানান, বিয়ে এমন একটি বিষয়, যেখানে অনেকটা ডেডিকেশনের প্রয়োজন। প্রাথমিকভাবে তিনি এ ধরনের কোনো সম্পর্কে জড়াতে চাইছিলেন না, তবে তিনি সব সময়ই একটি পরিবার চেয়েছিলেন। স্ত্রী শীতলের গর্ভাবস্থার কথা উল্লেখ করে বিক্রান্ত ছেলের জন্মের সময়ের ৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণার কথা উল্লেখ করেছিলেন।

তিনি যন্ত্রণায় ভুগেছেন; কিন্তু কিছুই করতে পারেননি। বিক্রান্ত বলেন, ‘নয় মাসের গর্ভাবস্থায় শীতলকে সামনে থেকে দেখা ছিল একেবারে ভিন্ন অভিজ্ঞতা। যদিও আমি তাঁকে দশ বছর ধরে চিনি। সেই ছোট্ট মেয়েটির পেট একটু একটু করে বড় হয়েছে। ও প্রায় ৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণা সহ্য করেছে। সত্যিই মেয়েরা অনেক কিছু সহ্য করে। তিনি আরো বলেন, পুরুষরা যা-ই করুক না কেন, নারীরা যা করে তার তুলনায় অনেক কম।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস, জুটি হিসাবে আছেন আদর আজাদ

1

সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে আরও উদ্যোগ প্রয়োজন : ঢাবি উপা

2

সংযম ও সংলাপের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

3

জরিমানা গুনলেন ধোনি

4

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে যোগদান করেছেন অ্যাডভোকেট আব্দুস

5

আরাধ্যর জন্মদিনে অমিতাভ বচ্চনের আবেগঘন বার্তা

6

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ, মানতে হ

7

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্র

8

তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা

9

আয়ারল্যান্ডে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি রোনালদোর

10

দেব-শুভশ্রীর বিয়ে হলে বোধহয় ভালোই হতো: রাজ

11

দীঘি-ভাবনাকে নিয়ে ওয়েব সিনেমায় ইরফান সাজ্জাদ

12

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় ট্রাম্পের ছবি

13

অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর

14

নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

15

আল ইত্তিহাদ ছাড়ার গুঞ্জন বেনজেমার!

16

১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের

17

এখন থেকে বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী

18

‘বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে’ পাকিস্তান অধিনায়কের

19

পিছিয়ে পড়া বার্সেলোনাকে জোড়া গোলে জেতালেন কুন্দে

20