Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ, মানতে হবে যেসব নির্দেশনা

স্পোর্টস ডেস্ক : সিলেটে শনিবার (২৭ ডিসেম্বর) বিপিএলে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। ২৪ ঘণ্টাও বিশ্রাম পেলো না রাজশাহী। এর মধ্যেই দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামতে হচ্ছে তাদের। যদিও সিলেটের বিপক্ষে বড় জয়ে ফুরফুরে মেজাজেই আছে তারা। তার উপর বোনাস দিয়ে তাদের আনন্দ দ্বিগুণ করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে শান্তর দল।

অন্যদিকে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ঢাকা। শুরুটা জয় দিয়ে করতে চায় তারা। টস জিতে অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানান, রাজশাহীকে ১৫০-১৬০ রানের মধ্যে আটকে দিতে চান তারা। তবে আগের দিন ১৯০ রান তাড়া করে জয় পাওয়া দলকে এত অল্পতে আটকে দেওয়াটা যে সহজ হবে না। তাদের দলে রয়েছেন শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিমের মতো আগ্রাসী ব্যাটাররা। 

আর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম গতকালের ফর্ম ধরে রাখলে বিপাকেই পড়বে ঢাকা বোলাররা। মিডল অর্ডারে বড় চ্যালেঞ্জ জানাতে পারেন মোহাম্মদ নাওয়াজ, ইয়াসির আলী রাব্বি ও এসএম মেহেরবরা। বল হাতেও বেশ শক্তিশালী রাজশাহী। বিনুরা ফার্নান্দো, সন্দ্বীপ লামিচানে, তানজিম হাসান সাকিবরা নিজেদের দিনে যেকোনো কিছুই করতে পারেন।
 
তবে তাদের চ্যালেঞ্জটা হবে যদি ব্যাটাররা পর্যাপ্ত রান স্কোরকার্ডে তুলতে না পারে। কারণ দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বাড়তি সুবিধা পাবে ঢাকার ব্যাটাররা। তার উপর ব্যাটিং ইউনিটও বেশ শক্তিশালী তাদের। সাইফ হাসান, উসমান খান, সাব্বির রহমান ও শামীম হোসেন পাটোয়ারীর মতো মারকুটে ব্যাটার রয়েছে তাদের। তাছাড়া শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লে হাল ধরতে পারেন নাসির হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও ইমাদ ওয়াসিমের মতো অলরাউন্ডাররা। বোলিংয়ে সাইফউদ্দিন, ইমাদদের সঙ্গে তাদের ভরসা সালমান মীর্জা।
 
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ: তানজিদ হাসান তামিম, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মোহাম্মদ নাওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহেরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো ও সন্দ্বীপ লামিচানে। 
 
ঢাকা ক্যাপিটালস একাদশ: সাইফ হাসান, উসমান খান, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সালমান মীর্জা ও জিয়াউর রহমান। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটিংয়ের পর বল হাতেও বাংলাদেশের দাপট

1

আজ ইকবালের অতিথি রোজিনা

2

ড. ইউনূসের প্রশাসন থেকেই দোসরদের প্রশ্রয় দেয়া হচ্ছে: রিজভী

3

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক প্রকাশ

4

নিরাপত্তা নিয়ে পেন্টাগনের দাবিকে মিথ্যা বলে দাবি মার্কিন সেন

5

মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন, ৯ মিনিট বন্ধ ছিল চলাচল

6

ইংল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর

7

ভারতের সাথে নিউজিল্যান্ডের মুক্ত বাণিজ্য চুক্তি

8

পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান

9

বিশ্বকাপ ফুটবলের সূচি চূড়ান্ত

10

নারীরা নামাজের জন্য মসজিদে যেতে পারবে?

11

পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি

12

সতর্কবার্তা পেলেন স্টোকস-ম্যাককালাম, কিন্তু কেন

13

শুভ-ঐশীর নূরের ঝলকে উঠে এলো রোম্যান্স

14

‘খুব শিগগিরই প্রভাব হারাতে যাচ্ছেন ইমরান খান’

15

আমাদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে : আরাগচি

16

হোবার্ট পুরুষ দল প্রথম বিগ ব্যাশ জেতার এক বছরের মধ্যেই আক্ষে

17

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, ছুঁলো ৫২০০ ডলারের মাই

18

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শিরোপা জিতল ভারত

19

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে জোবাইদা ও জাইমা

20