Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

টারানটিনোর সিক্যুয়েলে হাজির ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক :ভক্তদের চমকে দিয়ে নেটফ্লিক্স প্রকাশ করেছে হলিউড অভিনেতা ব্র্যাড পিট অভিনীত নতুন সিনেমার টিজার। সুপার বোল চলাকালে প্রকাশিত এই টিজারটি কুয়েনটিন টারানটিনোর হিট সিনেমা ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ এর সিক্যুয়েলকে কেন্দ্র করে তৈরি। নতুন সিনেমার নাম ‘দ্য অ্যাডভেনচার্স অব ক্লিফ বুথ’, যা পরিচালনা করেছেন ডেভিড ফিঞ্চার। চিত্রনাট্য লিখেছেন টারানটিনো নিজেই, তবে পরিচালনার দায়িত্বে নেই তিনি।

ব্র্যাড পিটকে দেখা যাবে আগের সিনেমার স্টান্টম্যান ক্লিফ বুথ চরিত্রে। ১৯৬০-এর দশকের শেষভাগের পটভূমিতে নির্মিত টিজারে রেট্রো মিউজিকের সঙ্গে বুথের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। টিজারে দেখা গেছে, কখনো বুথ একটি বারে নির্ভার সময় কাটাচ্ছেন, কখনো ফিল্ম সেটের পাশে হাঁটছেন, আবার কখনো কাঁদামাটির রেস ট্র্যাকে গাড়ি চালাচ্ছেন।

এক পর্যায়ে বুথের সঙ্গে পরিচয় হয় এলিজাবেথ ডেবিকি ও ইয়াহিয়া আবদুল-মাতিন টু অভিনীত চরিত্রদের। দুজনেই হাজির হন ১৯৭০-এর দশকের হলিউড স্টাইলের ঝলমলে পোশাকে। ২০১৯ সালে ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’-এ প্রথমবার ক্লিফ বুথ চরিত্রটির দেখা মেলে। নতুন সিক্যুয়েলটি ১৯৭০-এর দশকে ক্লিফ বুথকে ঘিরেই আবর্তিত হবে। ধারণা করা হচ্ছে, লিওনার্ডো ডি ক্যাপ্রিওর রিক ডাল্টন চরিত্র নতুন সিনেমায় থাকবে না।

ব্র্যাড পিটের সঙ্গে অভিনয় করেছেন স্কট কান, এলিজাবেথ ডেবিকি, ইয়াহিয়া আবদুল-মাতিন টু, কারলা গুজিনো, হোল্ট ম্যাককালানি ও জেবি টাডেনা। টিমোথি অলিফ্যান্ট আবারও জেমস স্টেসি চরিত্রে ফিরে আসছেন। সিনেমাটির প্রযোজনা করছেন টারানটিনো, ব্র্যাড পিট, ডেভিড হেইম্যান, শন শ্যাফিন ও স্টেসি শের। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন ডেভিড ফিঞ্চারের ঘনিষ্ঠ সহযোগী এরিক মেসারসমিট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী এক দশকে তাপমাত্রা সর্বোচ্চ সীমা পেরোনোর সম্ভাবনা

1

খনিজ সম্পদের নতুন ‘পাওয়ার হাউস’ হওয়ার পথে সৌদি

2

গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব: উপদে

3

পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে সারজিস

4

'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন

5

শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর: ফয়েজ তৈয়্যব

6

ইরানে এখন এক কেজি মাংসের দাম এক কোটি রিয়াল

7

বিশ্বচ্যাম্পিয়ন নারীদের আইসিসির চেয়েও বড় পুরস্কার দিচ্ছে বিস

8

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন ক

9

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা

10

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ঘানার ৫৫ নাগরিক নিহত

11

পাকিস্তানি শিক্ষার্থীদের সুখবর দিল রাশিয়া

12

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

13

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যা

14

ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নুরুল হক, সম্পাদ

15

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

16

ওদের বোলিং খারাপ না, আমরা ভালো ব্যাটিং করেছি: আশরাফুল

17

ঘূর্ণিঝড় নিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

18

মস্কোতে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

19

নওগাঁয় জামায়াতের বিজয় শোভাযাত্রা

20