Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানি শিক্ষার্থীদের সুখবর দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে রাশিয়া।

দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া’য় (আরইউডিএন) বিনামূল্যে পড়তে পারবেন পাকিস্তানিরা। পাকিস্তানে অবস্থিত রাশিয়ান দূতাবাস জানিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের জন্য পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়ার ওপেন অলিম্পিয়াডের অনলাইন পর্বে আনুষ্ঠানিক নিবন্ধন শুরু হয়েছে।

দূতাবাস তাদের এক্সে লিখেছে, ‘রাশিয়ায় পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক পাকিস্তানের উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সুখবর!’ সেখানে জানানো হয়, ‘উচ্চমাধ্যমিক পাস শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য যোগ্য।

অলিম্পিয়াডে বিজয়ীরা রাশিয়ান সরকারের কোটার আওতায় আরইউডিএনে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেতে পারেন। দূতাবাসের তথ্য অনুযায়ী, অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জনকারীরা রাশিয়ান সরকার কোটার আওতায় আরইউডিএনে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাবেন। রানার-আপরা উল্লেখযোগ্য পরিমাণ টিউশন ফি ছাড় পাবেন এবং বিজয়ীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন খালি থাকলে তারাও সরকার কোটার আওতায় বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেতে পারেন।

অংশগ্রহণের জন্য আবেদনকারীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। অনলাইন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলে প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী ধাপে ব্যক্তিগত সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ্যপানে ইউরোপে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু!

1

বিশ্ববাজারে যুক্ত হতে বাংলাদেশে আসছে পেপ্যাল: গভর্নর

2

নির্ধারিত সময়ে পে স্কেলের সুপারিশ জমা না দিলে ডিসেম্বরে বৃহত

3

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হুথির

4

গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

5

মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

6

বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি স্কটল্যান্ডের সহানুভূতি

7

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে নেয়ার অভিযোগ

8

নয় কর্মকর্তাকে বদলি-পদায়ন ইসির

9

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

10

জমিয়তকে যে ৪ আসন দিল বিএনপি

11

শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের

12

নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়

13

প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখবে দুদক

14

ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় কলম্বিয়া

15

মদন উপজেলায় হত্যা মামলার চার্জশীট দেয়নি

16

‘বুম্বাদা আমাদের পথপ্রদর্শক’, পদ্মশ্রী প্রাপ্তিতে প্রসেনজিৎক

17

মরক্কোয় দুটি চারতলা ভবন ধসে মৃত্যু ১৯

18

অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ ঘোষণা

19

রাশিয়াকে কয়েকশ’ উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান

20