Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

নভেম্বরের ৯ দিনে এলো ৯৭ কোটি ডলার রেমিট্যান্স

ডেস্ক নিউজ : সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নভেম্বরের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৭ কোটি ৪০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এছাড়া গত ৯ নভেম্বর একদিনে প্রবাসীরা দেশে ২২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৬ শতাংশ।

এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম কত?

1

যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না : ঐশ্বরিয়া রাই

2

দেশে হোমিওপ্যাথি নিয়ে গবেষনা দরকার-ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

3

শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের

4

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

5

মেহজাবীনের বিরুদ্ধে মামলা করা কে এই আমিরুল?

6

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

7

নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্ট

8

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না:

9

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি প্রত্যাখ্যান করে যা জা

10

স্বামীসহ নায়িকা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

11

ফের পরিবর্তন হলো পোস্টাল ব্যালট পাঠানোর সময়

12

খুশি কাপুর-কারিশ্মা তান্না জুটিতে নতুন দিগন্তে “মা ২”

13

শুক্রবার ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে যা জানাল পি

14

গুমের নির্দেশ দিতেন হাসিনা, বাস্তবায়ন করতেন মেজর তারিক

15

বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিন

16

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

17

উত্তর কোরিয়ার পারমাণবিক কৌশলে ঘনীভূত হচ্ছে যুদ্ধের ধোঁয়াশা

18

অভ্যুত্থান ‘নস্যাৎচেষ্টার’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

19

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

20