Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : রয়া নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার প্রকাশিত এক পডকাস্টে ওবামা এলিয়েন নিয়ে মন্তব্য করেন। ওবামার এই বক্তব্য মার্কিন রাজনৈতিক অঙ্গনে ভিনগ্রহ ও অজ্ঞাত উড়ন্ত বস্তু (ইউএফও) নিয়ে চলমান আলোচনাকে আরও উসকে দিয়েছে। তবে বারাক ওবামা স্পষ্ট করেই জানান, তার কাছে ব্যক্তিগতভাবে এ বিষয়ে কোনো প্রমাণ নেই বা তিনি এলিয়েন দেখেননি।

পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেন-এর সঙ্গে সাক্ষাৎকারে দ্রুত প্রশ্নোত্তর পর্বে ওবামাকে সরাসরি জিজ্ঞেস করা হয়, এলিয়েন বাস্তব কি না। জবাবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, “তারা বাস্তব, কিন্তু আমি তাদের দেখিনি এবং তাদের এরিয়া ৫১ (নেভাদায় অবস্থিত ‘গোপন বিমানঘাঁটি’) এ রাখা হয়নি। কোনো ভূগর্ভস্থ স্থাপনাও নেই, যদি না সেখানে বিশাল কোনো ষড়যন্ত্র থাকে।” 

প্রতিবেদন অনুসারে, আলাপচারিতাটি ছিল হালকা মেজাজের। ওবামা রসিকতা করে বলেন, প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম প্রশ্ন ছিল, ‘এলিয়েনগুলো কোথায়?’পডকাস্টে রাজনৈতিক কৌশল, ভোটার সক্রিয়করণ থেকে শুরু করে নেতৃত্ব নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার মতো বিভিন্ন বিষয় উঠে আসে। ওবামা জোর দিয়ে বলেন, মহাবিশ্বের বিশালতার কথা বিবেচনায় পৃথিবীর বাইরে জীবনের সম্ভাবনায় তিনি বিশ্বাস করেন। তবে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে এ বিষয়ে কোনো প্রমাণ তিনি পাননি। এটি এলিয়েন ভিনগ্রহ প্রসঙ্গে ওবামার প্রথম মন্তব্য নয়। এর আগেও এসব বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছেন তিনি।

 
সূত্র: রয়া নিউজ

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও

1

চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

2

ব্রাজিল দলে ফেরাই কি নেইমারের সত্যিকারের চ্যালেঞ্জ?

3

রমজানে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি

4

কর্মসংস্থান সৃষ্টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দেব: মনোনয়নপত্র জম

5

ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান

6

বিড়াল-কুকুরের ভাইরাল ভিডিও: বিনোদনের আড়ালে পোষ্যদের নীরব যন্

7

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

8

নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে সরকার: প্রশিক্ষণ নিচ্ছে ৭

9

ভৈরবে জনসভা করবেন তারেক রহমান

10

শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

11

সিরিজ বাঁচাতে বিশ্বরেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

12

আরও এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক?

13

গণভোট-সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে : ইসি সচিব

14

রাশিয়ার তেল আমদানিতে ক্ষুব্ধ ট্রাম্প, ভারতের ওপর আরও শুল্ক আ

15

পরীমনির সেই ‘আপত্তি’ কাটিয়ে ফের রাজের নায়িকা মিম

16

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

17

নেত্রকোনায় পিডিবির খুঁটির টানার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন

18

কিয়েভে হামলা প্রমাণ করে মস্কো শান্তি চায় না: জেলেনস্কি

19

অ্যাশেজ শেষে ইংলিশদের সঙ্গে বিয়ার খেতে চান হেড

20