Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

যখন অবসর নিতে চেয়েছিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক : বর্তমানে মেনিস্কাসের চোটে ভুগছেন নেইমার। গত মৌসুমে গুরুত্বপূর্ণ সময়ে সান্তোসের হয়ে মাঠে নামলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। গত ২২ ডিসেম্বর তার বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করা হয়।

৩৩ বছর বয়সি নেইমারের অস্ত্রোপচারের আগের মানসিক অবস্থার কথা এক সাক্ষাৎকারে তুলে ধরেন নেইমার সিনিয়র। তিনি বলেন, 'মেনিস্কাসে চোটের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নেইমার মানসিকভাবে ভেঙে পড়েন।' ছেলের বাসায় গিয়ে তার সঙ্গে কথা বললে নেইমার বলেন, তিনি আর আগের মতো সামলাতে পারছেন না এবং অস্ত্রোপচার করালেও আদৌ ভালো হবেন কি না, তা নিয়ে সন্দেহে ছিলেন। 

বাবার চোখে তখন ছেলের মধ্যে গভীর হতাশা স্পষ্ট ছিল। নেইমার সিনিয়র তাকে দুটি বিষয়ে মনোযোগ দিতে বলেন—চোট কাটিয়ে মাঠে ফিরে সমালোচকদের জবাব দেয়া এবং বিশ্বকাপে খেলার স্বপ্ন ধরে রাখা। নেইমার সিনিয়র বলেন, তিনি ছেলেকে আশ্বস্ত করেছিলেন যে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলে সুস্থ হয়ে ফেরার পুরো প্রক্রিয়ায় তিনি পাশে থাকবেন। তার কথায়, এই সমর্থনই নেইমারের মানসিক শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে।

পরদিনই নেইমারের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। তিনি আবার অনুশীলন শুরু করেন, দুই পা দিয়েই শট নেন এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত দেন। মাঠে নেমে গোল করার পর তিনি বাবাকে জানান, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচ খেলে রেকর্ড ৭৯ গোল করেছেন নেইমার। ব্রাজিলের এই পোস্টারবয় খেলেছেন তিনটি বিশ্বকাপেও। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত’ এমন প্রচারণায় যা বললেন মির্জ

1

মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

2

এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

3

এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

4

জাপান–বাংলাদেশ সহযোগিতায় কার্বন বাজার প্রস্তুতি চূড়ান্ত পর্য

5

থানকুনি পাতার জাদুকরী উপকারিতা জানেন?

6

নরসিংদীতে ১০ জন সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা

7

পিঠ দিয়ে গোল ‘করে’ উদযাপন রোনালদোর

8

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

9

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন আমীর খ

10

বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চলেছে ইরান

11

সালাহউদ্দিনের সম্পদ সাড়ে ১৭ কোটি, বার্ষিক আয় ৬ কোটি ২১ লাখ ট

12

হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির তিন মামলার রায় ২৭ নভেম্বর

13

আজকের স্বর্ণের দাম: ৩ নভেম্বর ২০২৫

14

রমজানের ঠিক আগে আল-আকসা মসজিদের ইমাম গ্রেফতার

15

রাষ্ট্রদূত হিসেবে কোষ্টারিকায় মুশফিকুল ফজল আনসারীর পরিচয়পত্

16

তোমার বাবা কিংবা বলি তারকা কাউকেই ভয় পাই না, জাহ্নবী বিতর্কে

17

সাকিবের দলে হেলস-রয়, ড্রাফট শেষে পূর্ণাঙ্গ স্কোয়াড

18

“তারুণ্যের চোখে ডোমার” অনুষ্ঠানটি সফল করতে সংবাদ সম্মেলন

19

‘বিশ্বকাপে এসো না, তোমরা মার খাবে’- পাকিস্তানকে খোঁচা ভারতের

20