Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ১০ জন সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন—বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ, সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেনসহ ক্র্যাবের কয়েকজন স্টাফ সদস্য। এ ছাড়া বাসচালক ও হেলপারও আহত হয়েছেন। আহত সাংবাদিক এস এম ফয়েজ জানান, সোমবার সন্ধ্যায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাসযোগে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বাসটি পার্কিং করা হলে স্থানীয় একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে। সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে ‘ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের দাবী

1

বাবার শাহাদাতবার্ষিকীতে মুজাহিদপুত্র মাবরুরের আবেগঘন স্ট্যাট

2

৯০ হাজার ভক্ত নিয়ে গান প্রকাশের পর অভিনয় ছাড়ার কারণ জানালেন

3

টানা ১৫ দিন এভারকেয়ারে বেগম জিয়া, উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ

4

চীনে বসবাসরত নাগরিকদের সতর্ক বার্তা দিল জাপান, কেন?

5

‘রোলমডেল’ স্টার্ককে দেখে যা শিখেছেন আফ্রিদি

6

জ্বালানি তেলের দাম বাড়াল ইরান, অস্থিরতার আশঙ্কা

7

রোজা শুরুর আগেই লেবুর বাজার চড়া

8

‘স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়েছি, পরিবার হিসেবে নয়’

9

কাম্প ন্যুতে ফেরার ম্যাচে বার্সার জোড়া সুখবর

10

ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত ১

11

যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না : ঐশ্বরিয়া রাই

12

আরও খারাপ কিছু হতে পারতো, কাজ করতে দিন: ট্রাম্প

13

পে স্কেল নিয়ে নতুন অনিশ্চয়তা

14

ভারতের-রাজনীতিতে-বিজেপির-কৌশল-ও-কংগ্রেসের-বিপর্যয়:

15

বোচাগঞ্জে নারী সমাজের ঝাড়– মিছিল

16

বেনিনের অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করা হয়েছে, জাতির উদ্দেশ্যে

17

হাদিকে হত্যাচেষ্টা: যে অভিযোগ তুললেন নাহিদ ইসলাম

18

যতদূর দৃষ্টি যায়, মানুষ আর মানুষ

19

দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

20