Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী-২ আসনের এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র দাখিল

 রাজশাহী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ নোমান। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর সোমবার দুপুর ১২টার দিকে তিনি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় এবি পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ নোমান বলেন, নির্বাচনী মাঠে আগের অস্থিতিশীলতা কেটে গেছে। মানুষ ভোটকেন্দ্রে যেতে পারলে আসা করি ভালো রেজাল্ট পাবো। বর্তমানে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ নির্বাচনমুখী হচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৪ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়েরের সুযোগ থাকবে এবং ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ

1

‘ন্যায়বিচারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না’, শেখ হাসিনার রায়ে ট্

2

ভারতের ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, ছয় মাওবাদী নিহত

3

ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী

4

সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে স্মারকলিপি দেবে ছ

5

মা-বাবার মতোই প্রেম করে বিয়ে করলেন মাহাদিয়া

6

কোন বাদামে কমবে কোলেস্টেরল, হার্ট থাকবে সুস্থ?

7

বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা জেলেনস্কির

8

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

9

মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনান

10

বাবার শাহাদাতবার্ষিকীতে মুজাহিদপুত্র মাবরুরের আবেগঘন স্ট্যাট

11

হত্যার মোটিভকে গুরুত্ব দিয়ে চলছে তদন্ত

12

নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

13

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্

14

সীমান্তে চীন–রাশিয়ার যুদ্ধবিমানের টহল, পালটা যে পদক্ষেপ নিল

15

পাকিস্তান-সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ‍ইস্তা

16

বড়দিনে জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ

17

শুল্ক হ্রাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদে

18

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ

19

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরা

20